ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের
  • ভিকি-ক্যাটরিনার বিয়ের জন্য ৪৫ হোটেল ভাড়া!

      ভিকি-ক্যাটরিনার বিয়ের জন্য ৪৫ হোটেল ভাড়া!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বলিউডের অন্যতম আলোচিত বিয়ে হতে যাচ্ছে এটি। শীর্ষ জনপ্রিয় নায়িকার সঙ্গে হালের অন্যতম আলোচিত অভিনেতার বিয়ে বলে কথা। আলোচনা, চমকের কী কমতি থাকতে পারে! বলছি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের কথা। আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই তারা বিয়ে করছেন বলে খবর।

    যদিও তাদের পক্ষ থেকে আজ অব্দি সরাসরি কোনো ঘোষণা আসেনি। তবে নানা সূত্রে ভারতীয় গণমাধ্যমগুলো প্রকাশ করছে তাদের বিয়ের একের পর এক তথ্য। এবার জানা গেল, বিয়ের অতিথিদের জন্য ৪৫টি হোটেল ভাড়া করেছেন ভিকি-ক্যাট।

    ফিল্মফেয়ারের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্থানের রণথমবোরে আগামী ৭, ৮ ও ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ক্যাটরিনা ও ভিকির বিয়ের রাজকীয় আয়োজন। বিয়ের মূল পর্ব অনুষ্ঠিত হবে বিলাসবহুল রিসোর্ট সিক্স সেন্সেসে।

    এই মুহূর্তে রণথমবোরের কোনো হোটেলেই খুব বেশি রুম খালি নেই। শোনা যাচ্ছে, অধিকাংশ হোটেলই বুকড করে ফেলেছেন হবু দম্পতি। ৪৫টি হোলের কথা শুনে চমকে যাওয়া স্বাভাবিক। তবে ওই স্থানের হোটেলগুলো তেমন বড় নয়। এ কারণেই সংখ্যায় বেশি হোটেল ভাড়া নিতে হয়েছে।

    সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যম দাবি করেছে, ভিকি ও ক্যাটের বিয়েতে সাক্ষী হবেন শাহরুখ খান। এছাড়া করন জোহর, ফারাহ খানসহ বলিউডের অনেক তারকাই নাকি অনুষ্ঠানে থাকবেন। তবে ক্যাটরিনার প্রাক্তন প্রেমিক সালমান খানকে আয়োজনে দেখা যাবে না বলে গুঞ্জন।

    ইতোমধ্যে বিয়ের সাজসজ্জা, কেনাকাটা সব সম্পন্ন করে ফেলেছেন ভিকি ও ক্যাটরিনা। রাজস্থানের একটি বিশেষ মেহেদী নিজের জন্য আনিয়েছেন ক্যাট। যেটার দাম লাখ টাকা।

    যদিও ভিকির এক তুতো বোন দাবি করেছেন, এই বিয়ে হচ্ছে না। ভিকি-ক্যাটের বিয়ের খবর ভিত্তিহীন গুঞ্জন ছাড়া কিছুই না। তাই বিষয়টির সত্যতা আপাতত সময়ের হাতে ছেড়ে দেওয়া যাক।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ