ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ইরানকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে পশ্চিমাদের: এরদোগান

    ইরানকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে পশ্চিমাদের: এরদোগান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ইরানের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী পশ্চিমা দেশগুলোকে এই সমঝোতায় ফিরে এসে তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন।

    তিনি সোমবার তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ‘ইকো’র ১৫তম শীর্ষ সম্মেলনে দেওয়া ভাষণে এ আহ্বান জানান। এরদোগান বলেন, পরমাণু সমঝোতা বাস্তবায়ন করা না হলে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। তিনি ইরানের ওপর আরোপিত একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করারও আহ্বান জানান।

    এর আগে সোমবারই চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, পরমাণু সমঝোতা নিয়ে বর্তমান অচলাবস্থার জন্য দায়ী দেশ হিসেবে আমেরিকাকে ইরানের ওপর অযথা চাপ প্রয়োগের নীতি পরিহার করতে হবে এবং এটিতে স্বাক্ষরকারী অন্য দেশকেও ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

    পাঁচ মাস বিরতির পর ২৯ নভেম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে নতুন করে পরমাণু সমঝোতা ইস্যুতে আলোচনা হতে যাচ্ছে।

    ইরানের বিরুদ্ধে মার্কিন সরকার একতরফা ও অবৈধভাবে যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তা প্রত্যাহার করার লক্ষ্য নিয়ে ইরান এ আলোচনা শুরু করতে যাচ্ছে।

    ইরানের অবস্থানের প্রতি রাশিয়া ও চীন সমর্থন দিচ্ছে। পরমাণু সমঝোতার কোনো পক্ষ না হওয়ায় আমেরিকা আলোচনায় সরাসরি যোগ দিতে পারছে না।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ