ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • শ্মশানে যাওয়ার পথে দুর্ঘটনায় ১৮ জন নিহত

    শ্মশানে যাওয়ার পথে দুর্ঘটনায় ১৮ জন নিহত
    সংগৃহীত ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্মশানে যাওয়ার পথে পাথরবোঝাই লরির সঙ্গে সংঘর্ষে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন, যাদের অবস্থা আশঙ্কাজনক। খবর হিন্দুস্তান টাইমসের।

    গতকাল শনিবার গভীর রাতে নদীয়ার ফুলবাড়ি এলাকায় শববাহী একটি গাড়ির সঙ্গে পাথরবোঝাই একটি লরির সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ এসব তথ্য জানায়। স্থানীয় বাসিন্দারা বলছেন, বেপরোয়া গতি ও ঘন কুয়াশার কারণে শববাহী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।

    নদীয়ার হাঁসখালী থানা-পুলিশের কর্মকর্তারা জানান, শনিবার রাতে শববাহী একটি গাড়িতে করে একদল শ্মশানযাত্রী উত্তর চব্বিশ পরগনার বাগদা এলাকা থেকে নদীয়ার নবদ্বীপ শ্মশানে যাচ্ছিলেন। নদীয়ার হাঁসখালীর ফুলবাড়ি এলাকায় শববাহী গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারান। গাড়িটি সড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই একটি লরিতে গিয়ে ধাক্কা খায়। এতে হতাহতের ঘটনা ঘটে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ