ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া
  • সোনা আমার জন্য খুবই লাকি : বাপ্পি লাহিড়ী

    সোনা আমার জন্য খুবই লাকি : বাপ্পি লাহিড়ী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী। আশির দশকে বলিউড গানে ভিন্ন মাত্রা যোগ করেছিলেন তিনি। বাংলা, হিন্দি, উর্দু, তামিল, তেলেগু, পাঞ্জাবি, আসামি, বিহারী ও ইংরেজিসহ নানান ভাষায় হাজার হাজার গান করেছেন এই সুপারস্টার। তবে গানের বাইরে অভিজাত সাজসজ্জার জন্য বাপ্পি লাহিড়ীর আলাদা পরিচিতি রয়েছে। কোটি মানুষের প্রিয় এই শিল্পীকে সবসময় দেখা যায় সোনার অলঙ্কারে সজ্জিত।

    বাপ্পি লাহিড়ীর জুয়েলারি কালেকশন যেকোনো গয়নাপ্রেমীর কাছে ঈর্ষণীয়। তবে কেন এত গয়না পরতে ভালোবাসেন তিনি? এক সাক্ষাৎকারে গয়নার প্রতি ভালোবাসার কারণ জানিয়েছেন এই কিংবদন্তি। হলিউডের মিউজিশিয়ান এলভিস প্রেসলির দ্বারা অনুপ্রাণিত তিনি।

    বাপ্পি লাহিড়ী বলেন, ‘এলভিস প্রিসলি সোনার চেন পরতেন। আমি সেটা খুবই পছন্দ করতাম। সেই সময় আমি ভাবতাম, যখন আমি প্রতিষ্ঠিত হব তখন আমি নিজের একটা আলাদা ইমেজ তৈরি করব। এরপর যখন আমি সফল হই, সোনা কেনার আর্থিক ক্ষমতা অর্জন করি, তখন আমি একের পর এক গয়না কিনি। সোনা আমার জন্য খুবই লাকি।’

    সংগীতের সঙ্গে বাপ্পির প্রেম একেবারে ছোটবেলা থেকে। মাত্র তিন বছর বয়সে তবলা বাজানো শেখা শুরু করেন তিনি। ১৭ বছর বয়সে মিউজিক ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেন এই মিউজিক কম্পোজার। তার অনুপ্রেরণা ছিলেন শচীন দেব বর্মণ। বলিউডের রক ও ডিস্কো মিউজিকের প্রবর্তক তিনিই। আজও তার গানের জনপ্রিয়তা তুঙ্গে।

    উল্লেখ্য, ‘জিমি জিমি’, ‘ডিসকো ড্যান্সার’সহ অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী বাপ্পি লাহিড়ী। এক বছরে ৩৩ সিনেমায় ১৮০টি গান করে গিনেস বুকে নাম লিখিয়েছেন তিনি। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে পেয়েছেন অসংখ্য সম্মাননা ও পুরস্কার।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ