ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • ভারতে সড়ক দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু

    ভারতে সড়ক দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের পশ্চিমবঙ্গে যাত্রীবোঝাই ট্রাক দুর্ঘটনার অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে ১০ জন পুরুষ, ৬ জন নারী ও এক শিশু রয়েছে। শনিবার (২৭ নভেম্বর) রাত ২টার দিকে নদীয়ার হাঁসখালি ব্লকের ফুলবাড়ি মাঠের কাছে ভয়াবহ এ সড়ক দুর্ঘটনা ঘটে।

    ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, উত্তর ২৪ পরগনার বাগদা থেকে শ্মশানযাত্রীদের একটি দল ট্রাকে করে নবদ্বীপে যাচ্ছিলেন। ওই ট্রাকে ৪০ জন যাত্রী ছিলেন। পথিমধ্যে রাত ২টার দিকে নদীয়ার ফুলবাড়ি খেলার মাঠের কাছে সড়কে দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় শববাহী ট্রাকটি। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আহত এক যাত্রী বলেছেন, রাস্তা খারাপ ছিল। কুয়াশাও ছিল। তার মধ্যেই জোরে গাড়ি চলছিল। নবদ্বীপের কাছে এসে পাথরবোঝাই লরিতে ধাক্কা মারে আমাদের গাড়ি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ