ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • কেন বিয়ে করছেন না সালমান, জানালেন ভগ্নিপতি

    কেন বিয়ে করছেন না সালমান, জানালেন ভগ্নিপতি
    আয়ুষ ও সালমান খান ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউডের 'মোস্ট এলিজেবল ব্যাচেলর'র তকমা লাগানো রয়েছে সালমান খানের নামের পাশে। ৫৫ বছর বয়সেও বিয়ে করেননি ভাইজান। ক্যারিয়ারের শুরু থেকে একের পর এক হিট ছবি উপহার দিয়েই চলেছেন এ তারকা। তবে বিয়ে নিয়ে তাকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়। অনেক সময় চটে যান আবার মজা করেও উত্তর দেন।

    এবার সালমান খানের বিয়ে না করার আসল কারণ জানিয়েছেন সহঅভিনেতা ও ভগ্নিপতি আয়ুষ। আয়ুষের মতে, সালমানের বিয়ে করার সময়ই নেই!

    আর জে সিদ্ধার্থ কন্ননকে দেওয়া এক সাক্ষাৎকারে আয়ুষ জানিয়েছেন, সালমানের সঙ্গে আড্ডা মারার সময় সাধারণত এই বিষয়ে কোনো কথাবার্তা তোলেন না তিনি। আয়ুষ বলেন, উনি যেমন আছেন দারুণ খুশি রয়েছেন। নিজের জীবনের ফয়সালা তিনি নিজেই করতে পারবেন বলেই আমার বিশ্বাস।

    তিনি আরও বলেন, ভীষণ সাধারণ জীবনযাত্রায় বিশ্বাসী সালমান। আর একেবারে ঠিক সেভাবেই জীবনযাপন করেন সালমান। আয়ুষ নিজেও সালমানের মতো এত সাধারণভাবে থাকার কথা ভাবতেই পারেন না।

    আয়ুষের কথায়, সালমান অল্পতেই খুশি। মানে হল এমন ব্যাপার। উনি যেমনভাবে থাকেন, লাইফস্টাইল সবমিলিয়ে ভীষণই সাধারণ। বিশ্বাস করুন, আমি নিজেও তার মতো এতো সাধারণভাবে থাকতে পারব না। দু'তিন বছরের পুরোনো ফোন নিয়েও দিব্যি কাজ চালিয়ে নেন উনি। এসব নিয়ে কোনো মাথাব্যথাই নেই তার। তবে হ্যাঁ, ভালো সিনেমা নিয়ে আগ্রহ রয়েছে তার। যদি কখনো তিন ঘণ্টা একা থাকা, টানা ভালো ছবি দেখে সময় কাটিয়ে দিতে পারেন।

    সূত্র: হিন্দুস্তান টাইমস


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ