ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • নদীর পাড়ে মিলল নবজাতকের লাশ

    নদীর পাড়ে মিলল নবজাতকের লাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গলাচিপায় রাবনাবাদ নদীর পাড়ের চর থেকে ওড়নায় মোড়ানো অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পৌর শহরের খেঁয়াঘাটসংলগ্ন এলাকা থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

    রাতের আঁধারে ওই নবজাতককে লাল কাপড়ে মুড়িয়ে রাবনাবাদ নদীতে ফেলে দেয়া হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে লাল কাপড়ে মোড়ানো নবজাতকের লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় খেয়া পারাপারকারী যাত্রীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নবজাতকের লাশ করে থানায় নিয়ে যায়।

    এ ব্যাপারে গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার জানান, বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। ওই নবজাতকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ