ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া
  • প্রতারকের সঙ্গে জ্যাকলিনের অন্তরঙ্গ ছবি ভাইরাল!

    প্রতারকের সঙ্গে জ্যাকলিনের অন্তরঙ্গ ছবি ভাইরাল!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় বলিউড অভিনেত্রী জ্যাকলিনে ফার্নান্দেজ। সম্প্রতি ভারতের আলোচিত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তার একটি ছবি ভাইরাল হয়েছে। সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি রুপির একটি মানি লন্ডারিং মামলা রয়েছে। গত মাসে এ বিষয়ে জ্যাকলিনকে প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।


    ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, চলতি বছর জুন-জুলাইয়ে ছবিটি তোলা হয়েছে। সেই সময় অন্তরবর্তীকালীন জামিনে ছিলেন সুকেশ চন্দ্রশেখর। এই প্রতারকের সঙ্গে চেন্নাইয়ে চারবারের মতো দেখা করেছেন ‘মার্ডার-টু’ অভিনেত্রী। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দেওয়া তথ্যমতে, এই অভিনেত্রীর জন্য প্রাইভেট জেটের আয়োজন করেছিলেন সুকেশ।

    এ বিষয়ে জ্যাকলিনের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘জ্যাকলিন ফার্নান্দেজকে সাক্ষী হিসেবে ডেকেছে ইডি। তিনি তার জবানবন্দি দিয়েছেন। এছাড়া ভবিষ্যতে তদন্তের স্বার্থে তিনি যেকোনো সহযোগিতা করবেন।’
    ২০০৯ সালে ‘আলাদিন’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জ্যাকলিন। এরপর বেশ কিছু জনপ্রিয় সিনেমা ও মিউজিক ভিডিওতে তাকে দেখা গেছে। এই অভিনেত্রীর ‘ভূত পুলিশ’ সিনেমাটি সম্প্রতি মুক্তি পেয়েছে। এছাড়া ‘অ্যাটাক’, ‘রামসেতু’ সিনেমায় দেখা যাবে তাকে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ