ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া
  • বিয়ে হচ্ছে না ভিকি-ক্যাটরিনার!

    বিয়ে হচ্ছে না ভিকি-ক্যাটরিনার!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তারকা জুটি ভিকি-ক্যাটরিনার বিয়ের খবরে সরগরম বলিপাড়া। শুরু হয়ে গেছে বিয়ের আয়োজন। আগামী ৭ থেকে ৯ ডিসেম্বর মালাবদল করবেন তারা। অতিথিদের তালিকাও চূড়ান্ত। এমন সময়ে জানা গেলো, ভিকি ও ক্যাটরিনার বিয়েই নাকি হচ্ছে না!

    সম্প্রতি এক সংবাদমাধ্যমকে ভিকি কৌশলের বোন (কাজিন) উপাসনা বোরা জানান, ‘ভিক্যাট’র বিয়ের খবর মিথ্যা।’ এদিকে বিয়ে নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা।


    পেশায় চিকিৎসক উপাসনা বলেছেন, ‘সংবাদমাধ্যম ভিকি ও ক্যাটরিনার বিয়ের ভুয়া খবর রটাচ্ছে। সত্যিই যদি বিয়ে হয়, আমরা নিজেই জানাবো। আমি ভিকির সঙ্গে কথা বলেছি। আমার ভাই জানিয়েছে, ও এই মুহূর্তে বিয়ে করছে না।’

    ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর, বিয়ের আচার-অনুষ্ঠান শুরুর জন্য রাজস্থানে উড়ে যাওয়ার আগে আগামী সপ্তাহে মুম্বাইতে আইনি বিয়ের পর্ব সেরে ফেলবেন তারকা জুটি। রাজস্থানে গিয়ে বিয়ের আয়োজন সারার প্রস্তুতি নিলেও তার আগেই মিসেস ভিকি হয়ে যাবেন ক্যাট। তবে সবই কি মিথ্যা? প্রেমকে পরিণতি দিয়ে কি তাহলে সাতপাকে ঘুরবেন না ভিকি-ক্যাটরিনা? সময়ই উত্তর দেবে।

     তবে এর আগে ক্যাটরিনা ও ভিকির এক ঘনিষ্ঠ ব্যক্তি জানিয়েছিলেন, পরিবারের সদস্য ও বলিউডে তাদের কাছের বন্ধুদের নিয়েই বিয়ে সারবেন। বিয়ের সব ছবি যাতে বাইরে ছড়িয়ে না পড়ে তার জন্য বিয়ে বাড়িতে মোবাইল নিষিদ্ধ করেছেন তারা। যে ইভেন্ট ম্যানেজমেন্ট বিয়ের দায়িত্ব নিয়েছে, তাদের কাছে ক্যাট ও ভিকির কড়া নির্দেশ বিয়েতে যেন কেউ মোবাইল নিয়ে প্রবেশ করতে না পারেন। এমনকি যারা ছবি তুলবেন তারা কেউ যেন ক্যাটরিনা ও ভিকির নির্দেশ ছাড়া কোনো ছবি অন্য কাউকে হস্তান্তর না করেন।

    সূত্র: আনন্দবাজার


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ