ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া
  • হুমড়ি খেয়ে সিমলার নিষিদ্ধ সিনেমা দেখছে দর্শক

    হুমড়ি খেয়ে সিমলার নিষিদ্ধ সিনেমা দেখছে দর্শক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বহুল আলোচিত সিনেমা ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। রুবেল আনুশ পরিচালিত সিনেমাটি সেন্সর বোর্ডে ‘প্রেমকাহন’ নামে জমা পড়েছিল। কিন্তু সেখানে বোর্ড সদস্যরা সিনেমাটি সর্বসাধারণের জন্য প্রেক্ষাগৃহে প্রদর্শনের অনুপযুক্ত ঘোষণা করে। তবে পরিচালক সেই আদেশের বিরুদ্ধে আপিল না করে ইউটিউবে মুক্তির ঘোষণা দেন। গেলো বৃহস্পতিবার (২৫ নভেম্বর) লাইভ রেডিও নামক ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে চিত্রনায়িকা সিমলা অভিনীত ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। অসম প্রেমের এই সিনেমাটি মুক্তির পর পরই সাড়া ফেলেছে। সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়েছে দর্শক।

    পরিচালক আনুশ বলেন, 'আশা তো ছিল সিনেমাটি মানুষদের সিনেমা হলে দেখাবো। এখন যেহেতু সেন্সর বোর্ডের বিজ্ঞ সদস্যরা ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানিয়েছে, তাই ইউটিউবে মুক্তি দিলাম। সেখানে যেভাবে দর্শকদের সাড়া পাচ্ছি, তা আমরা কেউই আশা করি নাই। আমরা তাদের কাছে কৃতজ্ঞ।'

    তিনি আরও বলেন, 'আমার কাছে মনে হয়েছে সেন্সর বোর্ডের আদেশের বিরুদ্ধে আপিল করে কোনো লাভ হবে না। আর আমরা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু কেউই সেন্সর ছাড়পত্র ছাড়া চালাতে রাজি নন। তাই এই পন্থায় মুক্তি দিলাম।'

    সিনেমায় নায়িকা সিমলার বিপরীতে ছিলেন 'ঘেটুপুত্র কমলা' খ্যাত মামুন। অন্যদের মধ্যে অভিনয় করেছেন মনিরা মিঠু, সোহেল খান, মোহাম্মদ সালমান, নোভাই নোভিয়া, মুনমুন আহমেদ মুন, আকাশ মেহেদি, একে আজাদ সেতু, শিমুল খান প্রমুখ।

    ‘প্রেমকাহন’-এর নাম প্রথমে ছিল ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। পরে ‘প্রেমকাহন’ নামে সেন্সরে জমা দেয়া হয়। এখন আবার প্রথম নামে মুক্তি পেয়েছে ইউটিউবে। সেখানে ইতিবাচক ও নেতিবাচক বিভিন্ন মন্তব্য পরেছে। তবে বেশিরভাগই ইতিবাচক।

    মেহেদী হাসান জোয়ার্দার লিখেছেন, ‘আমি যখন ক্লাস সেভেনে পড়তাম। মানে ২০১৪ সাল থেকে এই নিষিদ্ধ প্রেমের গল্প সিনেমাটি দেখতে উৎসুক ছিলাম। অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। ভালোবাসা ও অভিনন্দন টিমের জন্য।’

    আলিফ লিখেছেন, ‘অসাধারণ লেগেছে মুভিটা। আমাদের দেশে এত সুন্দর মুভি হবে ভাবতেই পারিনি। আগামীতে এরকম আরও হবে এই আশা করছি। শুভকামনা রইলো পরিচালক এবং এর সঙ্গে জড়িত সবার জন্য।’

    এসএসআর নামে একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, 'আমার মনে হচ্ছে এই ছবিটি পুরস্কার পাওয়া দরকার। খুব ভালো কাহিনী, এখনকার সময় তো ঠিক এই রকমই হয়ে আসছে। আর বুঝলাম না যে, কেনো এই ছবিটি সরকার পারমিশন দিলো না! এর থেকে কত অশ্লীল ছবি বাংলাদেশে চললো, সেগুলো কিভাবে সম্ভব হলো।'

    কিছুটা সমালোচনার সুরে তীর্থক আহসান লিখেছেন, ‘গল্প খুবই ভালো। এক গল্প থেকে আরেক গল্পে সুইচ করাটা খুবই স্মার্ট ছিল। সেন্সরবোর্ড কেটে দেয়া বোল্ড দৃশ্যগুলো কেটে দেয়ার কোনো কারণ খুঁজে পেলাম না। বেশ কিছু জায়গায় ক্যামেরার কাজ ভালো ছিল। কিছু জায়গায় মনে হয়েছে নাটকের ফ্রেমিং। কিন্তু ক্লোজ ট্রিটমেন্ট মূলত না থাকাটা অস্বস্তিকর ছিল। পারফরমারদের ইমোশন, এক্সপ্রেশন কিছুই বোঝা যায়নি। শুভকামনা নবীন এই নির্মাতাকে। আশা করছি, আগামীতে আরও ভালো কাজ হবে।’

    আকাশ দাশ লিখেছেন, 'এক কথায় অসাধারণ। আমি মুগ্ধ হয়েছি যে, বাংলা ছবিও এই রকম হতে পারে।'

    এইচএম মহসিন লিখেন, 'বাংলা সিনেমায় নতুন সংযোজন। সিনেমার ধারনাটাই পাল্টে যাচ্ছে। সাধুবাদ জানাই পরিচালক এবং কলাকুশলীদের। পরিচালক আরো শৈল্পিক এবং সাহসী মুভি উপহার দিক।'

    প্রসঙ্গত, রুবেল আনুশ ২০১৪ সালের আগস্টে শুরু করেছিলেন ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আলোচিত চিত্রনায়িকা সিমলা। ছবিটি প্রযোজনা করেছে আনুশ ফিল্মস এবং সহ-প্রযোজক রেড পিকচার্স।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ