ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • তিউনিসিয়ায় ডুবন্ত নৌকা থেকে ৪৮৭ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

    তিউনিসিয়ায় ডুবন্ত নৌকা থেকে ৪৮৭ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অতিরিক্ত যাত্রী নিয়ে ডুবতে যাওয়া একটি নৌকা থেকে ৪৮৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার নৌবাহিনী। শুক্রবার (২৬ নভেম্বর) উদ্ধার হওয়া এসব ব্যক্তিরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টায় ছিলেন।

    দেশটির নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ১৩ জন নারী ও ৯৩ জন শিশু রয়েছে। তারা সবাই মিশর, সিরিয়া, সুদান, পাকিস্তান, ইথিওপিয়া এবং ফিলিস্তিনের নাগরিক।

    ভূমধ্যসাগরের এক তীরে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া ও লিবিয়া, অন্য তীরে রয়েছে ইউরোপের ইতালি ও স্পেন। বৈধ কাগজপত্র নেই এমন হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী তিউনিসিয়া ও লিবিয়া থেকে ইতালি বা স্পেনে যাওয়ার জন্য সমুদ্রপথে জীবনের ঝুঁকি নেন। সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের মানুষের সংখ্যা বহুগুণ বেড়েছে। তাদের অধিকাংশই এশিয়া ও আফ্রিকার দরিদ্র দেশগুলোর নাগরিক।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ