ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • কলাপাড়ায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি

    কলাপাড়ায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি
    আহ্বায়ক (বাঁয়ে) ও সদস্য সচিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী হুমায়ুন সিকদারকে আহবায়ক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. হাফিজুর রহমান চুন্নুকে সদস্য সচিব করা হয়। পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া এবং সদস্য সচিব স্নেহাংশু সরকার (কুট্টি) এ কমিটির অনুমোদন দেন। বিষয়টি শুক্রবার সকালে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবিএম মোশাররফ হোসেন।

    এছাড়া একই সঙ্গে গাজী মো. ফারুককে আহবায়ক এবং মুসা তাওহীদ নান্নুকে সদস্য সচিব করে কলাপাড়া পৌর বিএনপির কমিটির অনুমোদন দেয়া হয়। এই কমিটি আগামী ৬০ দিনের মধ্যে গঠনতন্ত্র মোতাবেক ওয়ার্ড ও ইউনিয়ন সম্মেলনের মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠন করে পরবর্তী উপজেলা সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন করবে বলে নির্দেশ প্রদান করা হয়েছে বলে উপজেলা বিএনপির সূত্রে জানা গেছে।  

    কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবিএম মোশাররফ হোসেন জানান, যে কোন সংগঠনের নেতৃত্ব পরিবর্তন ইতিবাচক। নতুন নেতৃত্ব দলের শক্তি বৃদ্ধি করবে এই প্রত্যাশা আমাদের। এছাড়া আগামী দিনের আন্দোলন সংগ্রামে এই কমিটি কার্যকরী ভূমিকা পালন করবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ