ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • মাঝ আকাশে উড়োজাহাজেই যাত্রীর ‌‘আত্মহত্যা’

    মাঝ আকাশে উড়োজাহাজেই যাত্রীর ‌‘আত্মহত্যা’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     


    মাঝ আকাশে উড়োজাহাজই এক যাত্রী আত্মহত্যা করেছেন বলে খবর প্রকাশ করেছে খালিজ টাইমস। এই যাত্রীর নাম নাম আলেক্সান্ডার (৪৮)। ধারণা করা হচ্ছে, উড়োজাহাজের টয়লেটে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

    মিশরের শার্ম এল-শেখ রিসোর্ট থেকে যাত্রা করা এস৭ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সামারা শহরে ফিরছিলেন ওই যাত্রী। ফ্লাইট ছাড়ার কিছুক্ষণ পরই তিনি টয়লেটে যান। এরপর এক ফ্লাইট পরিচালক তাকে প্লেনের বাথরুমে অচেতন অবস্থায় দেখতে পান।

    এই ঘটনায় বিমানটি কায়রোতে জরুরি অবতরণে বাধ্য হয়। তবে ততক্ষণে চিকিৎসকরা ওই যাত্রীকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে ওই একই বিমানে করে তার মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে।

    সূত্র : খালিজ টাইমস


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ