ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • রেগে গিয়ে ন্যাড়া হয়েছিলেন সালমান খান!

    রেগে গিয়ে ন্যাড়া হয়েছিলেন সালমান খান!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

     

    বলিউড ভাইজান সালমান খানের রাগ সম্পর্কে কম-বেশি সবাই জানেন। বলা হয়ে থাকে, তার সঙ্গে বিরোধ করে কিংবা তাকে রাগিয়ে কেউ মুম্বাই সিনেমা ইন্ডাস্ট্রিতে টিকতে পারেন না। যার ওপর ক্ষুব্ধ হন সাল্লু, তার শেষ দেখে ছাড়েন। নিজের জেদের বাইরে কারো কথাই শোনেন না তিনি।

    এমনই একটি ঘটনা সম্প্রতি প্রকাশ করেছেন সালমান। যেটা ঘটেছিল ২০০৩ সালে ‘তেরে নাম’ সিনেমার ক্ষেত্রে। এটি সালমানের ক্যারিয়ারে অন্যতম মাইলফলক হিসেবে বিবেচিত হয়। যদিও এর আগেই তিনি সুপারস্টার খ্যাতি পেয়েছিলেন। তাই সিনেমাটির প্রস্তাব যখন পান, তখন অনেকেই তাকে নিষেধ করেছিল কাজটি করতে।

    কেননা সালমান খান ছিলেন সুদর্শন চেহারার নায়ক। অথচ ‘তেরে নাম’-এ তাকে হতে হবে বখাটে প্রেমিক। যে একসময় পাগল হয়ে যায়। কিন্তু সিনেমাটির গল্প পছন্দ হয় সাল্লুর। তাই সবার নিষেধ তুড়ি মেরে রাজি হয়ে যান।

    কিন্তু সমস্যা বাঁধে চুল নিয়ে। তখন সালমান অন্য একটি সিনেমাতেও কাজ করছিলেন। ‘তেরে নাম’-এর প্রযোজক সুনীল মনচন্দ জানান, এই সিনেমার জন্য সালমানকে আগে থেকেই ন্যাড়া হতে হবে। তাহলে চরিত্রের সঙ্গে একাত্ম হতে পারবেন।

    সালমান বলেন, ‘এক দিন কিছু না ভেবেই রেগে গিয়ে আমি সব চুল কেটে ফেলি। এর পরেই সুনীলকে ফোন করে জানাই, সিনেমার জন্য আমি রাজি। সবাই আমার এই সিদ্ধান্তের বিরুদ্ধে ছিল। কিন্তু কোনও কারণে আমি এই চরিত্রটা করতে চেয়েছিলাম।’

    রাগের ফল ভালো হয় না, এটা যেমন সত্য; সালমানের ওই রাগের ফল প্রত্যাশার চেয়ে অনেক বেশি ভালো হয়েছিল, সেটাও সত্যি। কেননা আজ অব্দি মনে করা হয়, সালমানের সেরা অভিনয় ছিল ‘তেরে নাম’ সিনেমায়। তার রাধে চরিত্রটি আজও দর্শকের মনে গেঁথে আছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ