ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • রাশিয়ায় কয়লা খনি দুর্ঘটনা : নিহত বেড়ে ৫২

    রাশিয়ায় কয়লা খনি দুর্ঘটনা : নিহত বেড়ে ৫২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ায় ভয়াবহ খনি দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫২ শ্রমিক নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দেশটির সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলের লিস্টভ্যাজনায়া খনিতে এ দুর্ঘটনা ঘটে।

    আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, ওই খনির বায়ু চলাচলের স্থানে কয়লার ধূলিকণায় আগুন ধরে যায়। এর ফলে ধোঁয়ায় দমবন্ধ হয়ে শ্রমিকদের মৃত্যু হয়। আহত ৪৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

    এদিকে নিখোঁজদের উদ্ধারে কাজ করতে গিয়ে বেশ কয়েকজন উদ্ধারকারীর দমবন্ধ হওয়ার উপক্রম হয়। পরে অভিযান বন্ধ করতে বাধ্য হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খনিতে আটকাপড়াদের মধ্যে কেউ বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ