ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • মোটরসাইকেল বিক্রি করে ঘোড়া ক্রয়!

    মোটরসাইকেল বিক্রি করে ঘোড়া ক্রয়!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেড়েছে জ্বালানি তেলের দাম। খরচ বাঁচাতে তাই সাধের মোটরসাইকেল বিক্রি করে নিত্যদিনের যাতায়াতের সঙ্গী হিসেবে ঘোড়াকেই বেছে নিয়েছেন এক যুবক। ভারতের পশ্চিমবঙ্গের হুগলির চুঁচুড়ায় বাসিন্দা অলোক কুমার মোটরসাইকেল বিক্রি করে দুই জোড়া ঘোড়া কিনেছেন।

    স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকার পেট্রোল-ডিজেলের শুল্কে ছাড় দিলেও ভ্যাট কমায়নি। তাই জ্বালানি তেলের খরচ বাঁচানোর পাশাপাশি বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পৃথিবীকে বাঁচানোরও বার্তা দিয়ে ঘোড়া কেনেন এই যুবক।

    জানা গেছে, অলোক প্রায় আট বছর কর্মসূত্রে সৌদি আরবে থাকতেন। করোনাকালে গত বছর ব্যান্ডেলের বাড়িতে ফিরে আসেন তিনি। তবে সৌদিতে থাকার সময় ঘোড়ায় চড়া শিখেছিলেন। সেটাই কাজে লাগালেন তিনি।

    এদিকে, অলোকের ঘোড়া কেনা দেখে স্থানীয়রাও এ ব্যাপারে উৎসাহী উঠে উঠছেন। অনেকেই তার কাছে ঘোড়া চালানোর প্রশিক্ষণ নিতে আসছেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ