ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • মালয়েশিয়ায় ফাঁসি থেকে রেহাই পেলেন বাংলাদেশি ছাত্র

    মালয়েশিয়ায় ফাঁসি থেকে রেহাই পেলেন বাংলাদেশি ছাত্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মালয়েশিয়ার পুত্রজায়ায় ফাঁসি থেকে রেহাই পেলেন বাংলাদেশি একজন শিক্ষার্থী। জানা গেছে, চার বছর আগে তিন কেজি ৮৭৫ গ্রাম গাঁজা পাচারের মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। ওই সময় তার মৃত্যুদণ্ডের আদেশ দেয় মালয়েশিয়ার আদালত। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২৬ বছর বয়সী ছাত্র মুহাম্মদ হাবিবুল হাসান খান গতকাল বৃহস্পতিবার আপিল আদালতে ফাঁসি থেকে রেহাই পেয়েছেন।

    বিচারপতি দাতুক হানিপাহ ফারিকুল্লাহর নেতৃত্বে তিন সদস্যের প্যানেল রায় দিয়েছে, বাংলাদেশি হাবিবুল হাসান খানের আপিলের পক্ষে যুক্তি আছে। প্রসিকিউশন তার বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে পারেনি।

    বিচারপতি হানিপাহ তার রায়ে বলেছেন, যদিও হোস্টেলে হাবিবুল হাসান খানের কক্ষে মাদকের ব্যাগ পাওয়া গেছে। তবে হাবিবুল আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, ব্যাগটি জাওয়াদ নামে অন্য একজন ছাত্রের।

    তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকা ওই ছাত্র (জাওয়াদ) আপিলকারী (হাবিবুল) ব্যাগসহ ধরা পড়ার একদিন পর আত্মহত্যা করেন। কিন্তু শুনানির সময় বিচারক তা আমলে না নিয়ে ঘটনাটিকে একপ্রকার অস্বীকার করেছেন।

    বিচারপতি হানিপাহ আরও বলেন, শুনানির সময় বিচারক কিছু ভুল করেছেন। স্বীকারোক্তি নেওয়ার বিষয় নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। এছাড়া হাবিবুল সত্যিই স্বীকারোক্তি দিয়েছেন কি না, বিচারক তা মূল্যায়ন করতে ব্যর্থ হওয়ায় একটি ভুল নির্দেশনা ছিল।

    প্রসঙ্গত, হাবিবুল হাসান খান মালয়েশিয়ার সেমেনিহ বিশ্ববিদ্যালয়ের হোস্টেল কক্ষে থাকতেন। ২০১৭ সালের ১০ ডিসেম্বর মাদক পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন। ২০১৯ সালের ১০ এপ্রিল শাহ হাইকোর্টে তিনি মৃত্যুদণ্ডের ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন।

    তার বিরুদ্ধে মালয়েশিয়ার ১৯৫২ সালের বিপজ্জনক মাদক আইনের সেকশন ৩৯বি (১) ধারায় অভিযোগ ছিল। যা প্রমাণ হলেই মৃত্যুদণ্ড অবধারিত। সব বিচার বিবেচনা শেষে হাবিবুলকে নির্দোষ ঘোষণা করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ