ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • দ. আফ্রিকায় করোনার নতুন ধরন শনাক্ত

     দ. আফ্রিকায় করোনার নতুন ধরন শনাক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

     

    দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন একটি ধরন শনাক্ত হয়েছে। দেশটির বিজ্ঞানীরা বলেছেন, করোনার এই ধরন ইতোমধ্যে বেশ কয়েকটি মিউটেশন ঘটিয়েছে। ধরনটি কী ধরনের প্রভাব ফেলতে পারে, সে বিষয়ে বোঝার চেষ্টা করছেন তারা।

    বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীদের একটি দল করোনার নতুন ধরন ‘বি.১.১.৫২৯’ শনাক্তের তথ্য নিশ্চিত করেছে। সম্প্রতি দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার পেছনে এই ধরন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    এক সংবাদ সম্মেলনে দেশটির ভাইরোলজিস্ট তুলিও দে ওলিভেইরা বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে আমরা করোনাভাইরাসের নতুন একটি ধরন শনাক্ত করেছি; যা দক্ষিণ আফ্রিকার জন্য উদ্বেগের কারণ।

    দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজেস (এনআইসিডি) বলেছে, বিজ্ঞানীরা অল্প সংখ্যক মানুষের মাঝে কোভিড-১৯ এর নতুন একটি ধরন শনাক্ত করেছেন। একই সঙ্গে তারা এই ধরনটির সম্ভাব্য প্রভাব বোঝার জন্য কাজ করছেন।

    এনআইসিডির বিবৃতিতে বলা হয়েছে, জিনোম সিকোয়েন্সিংয়ে ২২ জনের দেহে কোভিড-১৯ এর নতুন ধরন বি.১.১.৫২৯ শনাক্ত হয়েছে। সংস্থাটির অধ্যাপক আদ্রিয়ান পুরেনের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ডেটা সীমিত হলেও আমাদের বিশেষজ্ঞরা নতুন ধরন এবং এর সম্ভাব্য প্রভাব কী হতে পারে, তা বোঝার জন্য বিদ্যমান সব নজরদারি ব্যবস্থা ব্যবহারের মাধ্যমে অতিরিক্ত সময় ধরে কাজ করে যাচ্ছেন।

    গত বছর বিশ্বের প্রথম দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের বেটা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) যে চারটি ধরনকে ‘উদ্বেগজনক’ হিসেবে ঘোষণা দিয়েছে, বেটা সেসবের একটি। করোনার এই ধরন অতি-সংক্রামক এবং এই ধরনের বিরুদ্ধে টিকার কার্যকারিতা কম।

    চলতি বছরের শুরুর দিকে দেশটিতে করোনার আরেকটি ধরন সি.১.২ শনাক্ত হয়। তবে সেটি ডেল্টা ধরনের তুলনায় কম সংক্রামক।

    সূত্র: রয়টার্স, এএফপি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ