ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • বিয়ে ছাড়াই মা হচ্ছেন অভিনেত্রী স্বরা ভাস্কর!

     বিয়ে ছাড়াই মা হচ্ছেন অভিনেত্রী স্বরা ভাস্কর!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

    বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর মা হচ্ছেন। কথাটা শুনে এক মুহূর্তের জন্য চমকে যাবেন সবাই। কেননা তিনি তো এখনো বিয়েই করেননি। তবে বিয়ে ছাড়াই মা হতে চলেছেন স্বরা। দত্তক নেয়ার মাধ্যমে মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে চান তিনি।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বরা ভাস্কর বলেছেন, ‘আমি বরাবরই পরিবার ও বাচ্চা চেয়েছিলাম। শিশু দত্তক নিয়েও যে এটা সম্ভব, তা বুঝতে পেরেছি। আমাদের দেশে একা নারীদের দত্তক নেওয়ার অধিকার রয়েছে। আমি এসব বিষয়ে অনেক খোঁজ খবর নেওয়ার পরেই দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কথা বলেছি কয়েকজন অভিভাবকের সঙ্গে, যারা দত্তক নিয়েছেন।’

    গত দীপাবলিতে অ্যাডাপশন সেন্টারের শিশুদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন স্বরা। এরপর তার ইচ্ছে আরও বেশি প্রবল হয়। ইতোমধ্যে তিনি সন্তান দত্তক নেওয়ার জন্য আবেদনও করেছেন।

    স্বরা বলেন, ‘জানি এই প্রক্রিয়ায় অনেকটা সময় লেগে যায়। দু’-তিন বছরও লাগতে পারে আমি শুনেছি। তবে আমি মা হওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

    উল্লেখ্য, ২০০৯ সালে ‘মধুলাল কিপ ওয়াকিং’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন স্বরা ভাস্কর। এরপর তাকে দেখা গেছে ‘গুজারিশ’, ‘তানু ওয়েডস মানু’, ‘চিল্লার পার্টি’, ‘আওরঙ্গজেব’, ‘তানু ওয়েডস মানু রিটার্নস’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘ভীরে দে ওয়েডিং’ ইত্যাদি সিনেমায়।

    বর্তমানে স্বরার ব্যস্ততা কয়েকটি সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে। এর মধ্যে রয়েছে ‘শীর কোরমা’, ‘যাঁহা চার ইয়ার’ নামের দুটি সিনেমা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ