ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’
  • পটুয়াখালীতে আ.লীগ প্রার্থীর কাণ্ড!

    প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের লোককে কুপিয়ে হত্যা

    প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের লোককে কুপিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রতিপক্ষ বিদ্রোহী প্রার্থী জাফর হাওলাদারকে ফাঁসাতে আওয়ামী লীগের পরাজিত চেয়ারম্যান প্রার্থী মজনু মোল্লা তার ব্যক্তিগত মোটরসাইকেলচালক মাসুদ ব্যাপারীকে কুপিয়ে হত্যা করেছে। চালকের নাম মাসুদ। পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নে এ ঘটনা ঘটে। বুধবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং একথা জানানো হয়।

    এ ঘটনায় গ্রেফতার মাসুম বিল্লাহ নামে এক আসামি পুলিশের কাছে এই হত্যাকাণ্ডের তথ্য প্রকাশ করে। মজনু মোল্লার পুকুর থেকে প্রচুর দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর আগে গ্রেফতার আরেক আসামি আল আমিন হত্যাকাণ্ডের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

    ৫ নভেম্বর রাতে নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে মাসুদ ব্যাপারীকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন সকালে রাস্তার পাশে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মাসুদ ৩নং ওয়ার্ডের আব্দুল লতিফ ব্যাপারীর ছেলে।

    পটুয়াখালী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, ১১ নভেম্বর রাতে হত্যার মাস্টার মাইন্ড বেল্লালকে গ্রেফতারের পর ২৩ নভেম্বর মির্জাগঞ্জ থেকে মাসুম বিল্লাহকে গ্রেফতার করে পুলিশ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ