ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব
  • গ্রহাণুর আঘাত থেকে পৃথিবী রক্ষায় নাসা’র নতুন মিশন

    গ্রহাণুর আঘাত থেকে পৃথিবী রক্ষায় নাসা’র নতুন মিশন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মার্কিন মহাকাশ সংস্থা নাসা এবার গ্রহাণুর আঘাত থেকে পৃথিবীকে রক্ষা করতে পরীক্ষামূলক মিশন শুরু করেছে। বুধবার প্রথমবারের মতো ডার্ট নামে একটি যান মহাকাশে পাঠিয়েছে সংস্থাটি। মহাকাশযানটি ডাইমফোর্স নামে একটা গ্রহাণুর ওপর আঘাত হানবে। এতে তার কক্ষপথ এবং গতিবেগে কোনো পরিবর্তন হচ্ছে কিনা তা পরীক্ষা করে দেখা হবে। বলা হচ্ছে, এটিই মানুষের প্রথম পরীক্ষা - যেখানে পৃথিবীকে রক্ষার উদ্দেশ্যে একটি গ্রহাণুর গতিপথ পরিবর্তনের চেষ্টা করা হবে।

    পৃথিবীর দিকে মাঝে মাঝেই ধেয়ে আসে অসংখ্য গ্রহাণু। পৃথিবীতে সেটি আঘাত হানবে কি না তা নিয়ে শুরু হয় উদ্বেগ। ধারণা করা হয়, ১৬০ মিটার চওড়া কোনো গ্রহাণু যদি পৃথিবীর জনবহুল কোনো এলাকায় আঘাত হানে তাহলে ব্যাপক ধ্বংসযজ্ঞে পরিণত হবে। মারা যাবে হাজার হাজার মানুষ। আর ১ কিলোমিটারের চেয়ে বড় আকারের গ্রহাণুর সাথে পৃথিবীর সংঘর্ষ হলে তাতে বিশ্বজুড়েই ক্ষয়ক্ষতি হবে।
    ডার্ট নামের যানটির উচ্চতা মাত্র ১৯ মিটার অন্যদিকে যে গ্রহাণু দুটিতে আঘাত হানতে যাচ্ছে তাদের চওড়া ৭৮০ মিটার এবং ১৬০ মিটার। তাই এর আঘাত গ্রহাণুটির গতিপথে খুব বেশি পরিবর্তন আনতে পারবে না বলেই মনে করছেন বিজ্ঞানীরা। তবে, পৃথিবীকে আঘাতের হাত থেকে রক্ষা করতে যতটুকু প্রয়োজন তা এই যানটি দিয়ে সম্ভব বলে মনে করছেন তারা।

    মিশনের একজন বিজ্ঞানী টম স্ট্যাটলার বলছেন, "বড় গ্রহাণুর চেয়ে ছোট গ্রহাণুর সংখ্যা অনেক বেশি। তাই যদি পৃথিবীতে আদৌ কখনো গ্রহাণু আঘাত হানে - তাহলে সেটা ছোট আকারের হবার সম্ভাবনাই বেশি।"


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ