ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব
  • একুশে ফেব্রুয়ারি থেকে বাংলায় এসএমএস

    একুশে ফেব্রুয়ারি থেকে বাংলায় এসএমএস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০২২ সালের একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস থেকে দেশের সব মোবাইল ফোন অপারেটরকে তাদের তথ্য বাংলায় এসএমএস হিসেবে গ্রাহকদের পাঠাতে নির্দেশনা দিয়েছে সরকার। বুধবার (২৪ নভেম্বর) রাতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

    মোস্তাফা জব্বার বলেন, বিটিআরসিকে বহু আগে নির্দেশনা দেওয়া হয় বাংলায় এসএমএস পাঠানোর জন্য। ২০১৮ সালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেই এটা নিয়ে যুদ্ধ করছি। তিনি বলেন, মোবাইল অপারেটরগুলোকে বাংলায় এসএমএস দেওয়ার জন্য গত ১২ অক্টোবর আরেকটা নির্দেশ দেওয়া হয়েছে বিটিআরসিকে থেকে। অপারেটরগুলো তাদের সফটওয়্যার সংক্রান্ত কাজের জন্য ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সময় চেয়েছে। ২১ ফেব্রুয়ারি থেকে বাংলায় এসএম চালু করার কথা জানায় তারা।

    মোস্তাফা জব্বার বলেন, ইংরেজিতে এসএমএস পাঠালে অনেকেই তা বোঝে না। এজন্যই সাধারণ মানুষের বোধগম্য করতে বাংলায় এসএমএস পাঠাতে বলা হয়েছে মোবাইল অপারেটরগুলোকে। মন্ত্রী বলেন, বাংলায় এসএমএসের খরচ ইংরেজির অর্ধেক। ইংরেজিতে ৫০ পয়সা হলে বাংলায় ২৫ পয়সা। বাংলায় অক্ষরের সংখ্যা বেশি হলেও কিন্তু খরচ কম। এটি বর্তমানে কার্যকর রয়েছে।

    গতবছর ২০ ফেব্রুয়ারি মোবাইলে বাংলা এসএমএস বা ক্ষুদে বার্তা খরচ অর্ধেকে নামিয়ে আনা হয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার তা উদ্বোধন করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ