ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • নৌকা ডুবে ‍যুক্তরাজ্যগামী ২৭ অভিবাসীর মৃত্যু

    নৌকা ডুবে ‍যুক্তরাজ্যগামী ২৭ অভিবাসীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যাওয়ার সময় নৌকা ডুবে ২৭ অভিবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) ফ্রান্সের বন্দরনগরী কালাইয়ের কাছের একটি চ্যানেল পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।

    ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, ডুবে যাওয়া নৌকা থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে। তবে একজন এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধারকৃতদের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ ব্যক্তিকে আটক করা হয়েছে।

    আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, যেই চ্যানেলটিতে নৌকাডুবির ঘটনা ঘটেছে সেটা বিশ্বের অন্যতম ব্যস্ত শিপিং লেন। এই চ্যানেলে সবসময় স্রোত বেশি থাকে। অত্যধিক বোঝাই করা ডিঙ্গি নৌকাগুলো ঝুঁকিপূর্ণভাবে এই চ্যানেল পার হয়ে থাকে। ব্রিটিশ উপকূলে পৌঁছানোর চেষ্টা করার সময় যেকোনো মুহূর্তে এসব ডিঙ্গি নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ