ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা
  • পুনম ও শার্লিন স্বেচ্ছায় অ্যাডাল্ট ভিডিও বানিয়েছেন: রাজ

    পুনম ও শার্লিন স্বেচ্ছায় অ্যাডাল্ট ভিডিও বানিয়েছেন: রাজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

     


    বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা জেল খেটেছেন পর্নগ্রাফি মামলায়। তার বিরুদ্ধে অভিযোগ, পর্ন-অ্যাডাল্ট ভিডিও বানিয়ে সেটা বিভিন্ন অ্যাপের মাধ্যমে প্রচার করতেন। এর জন্য প্রায় দুই মাস কারাগারে ছিলেন তিনি।

    গত ২১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান রাজ কুন্দ্রা। সম্প্রতি তিনি পুনরায় আগাম জামিনের আবেদন করেছেন। সেই আবেদনেই উঠে এলো বিস্ফোরক তথ্য। রাজ দাবি করেছেন, পুনম পাণ্ডে ও শার্লিন চোপড়া স্বেচ্ছায় অ্যাডাল্ট ভিডিও বানিয়েছিলেন। এতে তার কোনো জোরাজুরি ছিল না।

    বলে রাখা প্রয়োজন, শার্লিন ও পুনম বলিউডে অ্যাডাল্ট কনটেন্টের জন্য পরিচিত। সোশ্যাল মিডিয়া হোক কিংবা কোনো সিরিজ, তাদেরকে দেখা যায় খোলামেলা রূপেই। রাজ কুন্দ্রার বিরুদ্ধে তারাই অভিযোগ তুলেছিলেন। বলেছিলেন, রাজের টিম জোর করে তাদের দ্বারা নগ্ন ভিডিও তৈরি করেছিল।

    তবে এবার উল্টো অভিযোগ করলেন রাজ কুন্দ্রা। আগাম জামিনের আবেদনে তিনি দাবি করেছেন, শার্লিন ও পুনমের অ্যাডাল্ট ভিডিও তৈরিতে তার কোনও ভূমিকা ছিল না। নিজেদের উপার্জনের জন্য সেই ভিডিও স্বেচ্ছায় বানিয়েছেন তারা। রাজ এই ভিডিও বানাননি কিংবা অ্যাপের মাধ্যমে তা ছড়িয়েও দেননি।

    একই প্রসঙ্গে রাজের আইনজীবীর দাবি, তিনি অ্যাপের দায়িত্বে থাকাকালীন পুনমের এরকম কোনো ভিডিও রিলিজ হয়নি। এমনকি রাজের তৈরি ভিডিওতে কোনোরকম যৌন দৃশ্যও নেই।

    রাজের এসব দাবির বিপরীতে অবশ্য এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি পুনম ও শার্লিন।

    উল্লেখ্য, গত ১৯ জুলাই পর্ন বানানো এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। ‘হটশটস’ ও ‘বলিফেম’ নামের দুটি অ্যাপ তৈরি করে সেগুলোতে পর্নভিডিও প্রচার করতেন তিনি। ২১ সেপ্টেম্বর ৫০ হাজার রুপি মুচলেকা দিয়ে তিনি জামিন পান।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ