ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • মার্চের মধ্যে ইউরোপে আরও ৭ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা

    মার্চের মধ্যে ইউরোপে আরও ৭ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউরোপের করোনা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সংস্থাটি সতর্ক করে বলেছে, করোনা সংক্রমণে বর্তমান গতি অব্যাহত থাকলে আগামী মার্চের মধ্যে এই অঞ্চলে আরও সাত লাখ মানুষের মৃত্যু ঘটতে পারে।  খবর আলজাজিরা ও  বিবিসির।

    প্রাণঘাতী এ ভাইরাসে ইউরোপে এ পর্যন্ত ১৫ লাখ মানুষ মারা গেছেন। মহামারির কেন্দ্রস্থল হিসাবে ইউরোপের প্রত্যাবর্তনের জন্য কিছু দেশের ভ্যাকসিন প্রদানের মন্থরগতিকে দায়ী করা হয়েছে। এর পাশাপাশি কারণ হিসেবে অত্যন্ত সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট, ঠাণ্ডা আবহাওয়ায় ঘরে মানুষের সময় কাটানো এবং বিধিনিষেধ শিথিলের কথা বলা হয়েছে।
    ডব্লিউএইচও বলেছে, ইউরোপের ৫৩ দেশের মধ্যে ২৫টি দেশেই করোনা পরিস্থিতি ‘অতিমাত্রার উদ্বেগজনক’।

    এই ধারাবাহিকতা চলতে থাকলে আগামী বছরের মার্চের শুরুতে মোট মৃতের সংখ্যা ২২ লাখ ছাড়িয়ে যেতে পারে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ