ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • ধর্মীয় অনুভূতিতে আঘাত : কঙ্গনার বিরুদ্ধে মামলা

     ধর্মীয় অনুভূতিতে আঘাত : কঙ্গনার বিরুদ্ধে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কঙ্গনা রানাওয়াত ও বিতর্ক এখন তার সকল কর্মে। মঙ্গলবার (২৩ নভেম্বর) ফের কাঠগড়ায় বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’। কৃষক আন্দোলনকে ‘খালিস্তানি’ বিক্ষোভের সঙ্গে তুলনা করায় মুম্বাইয়ে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ (এফআইআর) দায়ের হয়েছে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দেন। সেই ঘোষণার সঙ্গে সঙ্গেই দেশজুড়ে সাড়া পড়ে যায়। তবে মোদীর এ সিদ্ধান্তকে মানতে পারেননি বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’।


    অভিনেত্রী সামাজিক মাধ্যমে বলেন, ‘খুবই দুঃখজনক ও সম্পূর্ণ অন্যায়। সংসদে নির্বাচিত সরকারের পরিবর্তে যদি রাস্তায় থাকা মানুষ আইন বানাতে শুরু করে তাহলে মানতেই হবে এটা একটা জিহাদি দেশ।’ এরপরই কটাক্ষ করে তিনি লেখেন, ‘তাদের সবাইকে অভিনন্দন যারা এটা চেয়েছিলেন।’

    ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কৃষকদের এই প্রতিবাদকে ‘খালিস্তানি আন্দোলন’র সঙ্গে তুলনা করেন তিনি। আর সেই কারণেই মুম্বাইয়ে শিখ সম্প্রদায়ের অমরজিৎ সান্ধু নামের এক ব্যক্তি কঙ্গনার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, শিখদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন কঙ্গনা।

    সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন কঙ্গনা। সেখানে নাম উল্লেখ করে দেশের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিয়ে লেখেন, ‘তিনি খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের গুঁড়িয়ে দিয়েছিলেন।’

    এরপরই যোগ করেন, ‘খালিস্তানি জঙ্গিরা আজ ফের মাথাচাড়া দিতে শুরু করেছে। কিন্তু একজন নারীকে ভুলে গেলে চলবে না। যিনি দেশের একমাত্র নারী প্রধানমন্ত্রী…। তার জন্য এই দেশকে কত অস্বস্তিতে পড়তে হয়েছে, সেটা বড় কথা না কিন্তু নিজের জীবনের বিনিময়ে তিনি তাদের মশার মতো মেরেছিলেন।’

    কঙ্গনা আরও লেখেন, ‘এক যুগ পরেও তার নামে কাঁপে ওরা (খালিস্তানিরা)…সেই ভয় কাটাতে ওদের একজন গুরুর প্রয়োজন।’

    অমরজিতের দাবি, এভাবে শিখদের অপমান করা হয়েছে। পুলিশ যেন তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ