ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • ভাঙছে প্রিয়াংকার সংসার!

    ভাঙছে প্রিয়াংকার সংসার!
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সক্রিয় বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। এ মাধ্যমেই জীবনের নানা মুহূর্তের ঘটনা ভক্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি। তাইতো বিয়ের পরপর স্বামী নিক জোনাসের পদবী জুড়ে দিয়েছিলেন নিজের নামের পাশে।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্বলজ্বল করছিল ‘প্রিয়াঙ্কা চোপড়া জোনাস’। আচমকাই সেই নামে পরিবর্তন। উধাও ‘জোনাস’। ফিরে গেলেন সেই পুরনো প্রিয়াঙ্কা চোপড়ায়।

    এদিকে হঠাৎ এ পরিবর্তন মেনে নিতে পারছেন না তার ভক্তরা। অনেকেই এ ঘটনাকে সামান্থা ও নাগা চৈতন্যের বিবাহ বিচ্ছেদের সঙ্গে তুলনা করছেন। কারণ সামান্থা ও নাগা প্রথমে এ পথেই হাঁটছিলেন। তবে কি প্রিয়াঙ্কাও একই পথে হাঁটছেন? এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি প্রিয়াঙ্কা কিংবা নিক।

    এদিকে গণমাধ্যমে এ বিষয়ে নানা প্রতিবেদন চোখে পড়ার পর মুখ খুলেছেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। এ খবরকে ভুয়া দাবি করে তিনি বলেন, ‘ভুয়ো তথ্য রটাবেন না। এসব আজগুবি!’

    অন্যদিকে মাস কয়েক আগে পরিচালক-প্রযোজক-অভিনেতা কমল আর খান ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন এ তারকা-দম্পতিকে নিয়ে। তার দাবি ছিল, ‘আগামী ১০ বছরের মধ্যে নিক এবং প্রিয়াঙ্কার বিবাহবিচ্ছেদ হতে চলেছে।’ তবে কি তার কথাই সত্য হতে চলেছে? বিষয়টি নিশ্চিত হতে আরও অপেক্ষা করতে হবে নিক-প্রিয়াঙ্কার ভক্তদের।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ