ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব
  • গরিবদের জন্য সিনেমা হল বানাচ্ছেন সালমান খান

     গরিবদের জন্য সিনেমা হল বানাচ্ছেন সালমান খান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

    বলিউডের হিট মেশিন সালমান খান। তার সিনেমা মানেই শত শত কোটির ব্যবসা। এছাড়া তিনি ছোট পর্দায় যেসব অনুষ্ঠান করেন, সেগুলোর জন্যও নেন আকাশচুম্বী পারিশ্রমিক। এসবের বাইরে নানাবিধ ব্যবসাও রয়েছে এই তারকার।

    এবার সালমান নামছেন নতুন ব্যবসায়। নিজের মালিকানায় চালু করতে যাচ্ছেন সিনেমা হল চেইন। ভারতের বিভিন্ন স্থানে তৈরি হবে তার মাল্টিপ্লেক্স। নিজের স্বপ্নের এই প্রোজেক্টের নাম দিয়েছেন ‘সালমান টকিজ’।

    সিনেমা হল চালু করার প্রোজেক্টটি অনেক আগেই শুরু করেছেন সালমান খান। পরিকল্পনা ও প্রস্তুতি বিষয়ক কাজ চলছিল। কিন্তু করোনা এসে থামিয়ে দেয় সব। সম্প্রতি এই প্রোজেক্ট নিয়ে মুখ খুলেছেন সালমান।

    এক সাক্ষাৎকারে তিনি জানান, এখন পুরোদমে চলছে ‘সালমান টকিজ’-এর কাজ। যেহেতু একটি-দুটি নয়, অনেক সিনেমা হলের প্রোজেক্ট এটি। তাই পরিকল্পনায় অনেকটা সময় লাগছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলেও জানিয়েছেন ভাইজান।

    সালমানের ভাষ্য, ‘পুরোদমেই কাজ এগোচ্ছে। তবে হ্যাঁ, করোনার ফলে যা ক্ষতি হয়েছে তার জন্য হয়ত গতি একটু কমেছে। এটুকু জেনে রাখুন থিয়েটার চেইন খুলছি আমরা। হয়তো একটু সময় বেশি লাগবে, এই যা।’

    চমকপ্রদ ব্যাপার হলো, সালমান খান উন্নত শহরগুলোতে সিনেমা হল বানাবেন না। গ্রাম, মফস্বলে গড়ে উঠবে তার স্বপ্নের থিয়েটারগুলো। যেসব অঞ্চলে মানুষ বড় পর্দায় সিনেমা দেখার সুযোগ পায় না, তাদের জন্যই সাল্লুর পরিকল্পনা।

    শুধু তাই নয়, অন্যান্য মাল্টিপ্লেক্স থিয়েটারের চেয়ে সালমানের থিয়েটারের টিকিট মূল্য অনেক কম হবে। যাতে গরিব মানুষেরাও সিনেমা দেখতে পারে।

    উল্লেখ্য, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের জন্য সালমানের অগণিত পদক্ষেপ অতীতে প্রশংসিত হয়েছে। তার দাতব্য সংস্থা ‘বিইং হিউম্যান’ তো সর্বমহলে এখন পরিচিত। এসব মানবিক কাজের জন্য তাকে বলা হয়ে থাকে ‘আ ম্যান উইথ গোল্ডেন হার্ট’।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ