ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’
  • বরগুনায় বিএনপি বিক্ষোভ সমাবেশ পন্ড, আটক ৩

    বরগুনায় বিএনপি বিক্ষোভ সমাবেশ পন্ড, আটক ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

     

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পুলিশের বাধার মুখে বরগুনা জেলা বিএনপির বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

    আটককৃতরা হচ্ছে, বরগুনা জেলা ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক সিহাব, তালতলী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান ও বদরখালী ইউনিয়ন ছাত্রদলের সদস্য রুবেল।

    সোমবার সকাল ১০ টায় দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করলে, পুলিশ তাতে বাধা প্রধান করে। পরে অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

    সমাবেশে জেলা বিএনপি'র সাবেক সাধারন সম্পাদক এসএম নজরুল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি এজেডএম সালেহ্ ফারুক। সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহীন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম রনি, মহিলা দলের সভানেত্রী রিমা জামানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

    বরগুনা জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা জানান, তিনবার সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। কিন্তু সেখানে আওয়ামী সরকার বাধা প্রদান করছে। আমাদের দাবি যতো দিনে না মেনে নেওয়া হবে এ আন্দোলন চলবে।

    বরগুনা থানার ওসি কেএম তারিকুল ইসলাম জানান, আটককৃত ৩ জন পুলিশের উপর হামলা মামলার আটক করা হয়েছে।

     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ