ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • বিচ্ছেদ হয়েও হলো না শিল্পা-রাজের

    বিচ্ছেদ হয়েও হলো না শিল্পা-রাজের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পর্নগ্রাফি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন বলিউড তারকা শিল্পা শেঠির স্বামী, ব্যবসায়ী রাজ কুন্দ্রা। টানা দুই মাস জেলও খেটেছিলেন তিনি। ওই ঘটনায় তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন শিল্পা। তার ভাবমূর্তি প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

    তখনই গুঞ্জন ওঠে, রাজ কুন্দ্রার সঙ্গে আর থাকবেন না শিল্পা। ডিভোর্স নিয়ে আলাদা হয়ে যাবেন। যদিও শিল্পার কাছ থেকে এ গুঞ্জন নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এবার বিয়ে বার্ষিকীতে পোস্ট দিয়ে সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।

    ইনস্টাগ্রামে বিয়ের একাধিক ছবি পোস্ট করে শিল্পা লিখেছেন, ‘এই দিনে ১২ বছর আগে আমরা একে অপরকে কথা দিয়েছিলাম। ভালো সময়ে সঙ্গে থাকার, কঠিন সময়ে পাশে থাকার, ভালোবাসায় ভরসা রাখার প্রতিশ্রুতি দিয়েছিলাম একে-অপরকে। ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখেছিলাম। ১২ বছর কেটে গেছে। আর দিন গুনছি না। শুভ বিয়ে বার্ষিকী, কুকি।’

    শিল্পার এই পোস্টের পর সন্দেহের অবকাশ নেই যে, তারা একসঙ্গেই থাকছেন। আগামীর দিনগুলো ভালোবেসে এক ছাদের নিচে কাটাতে চান।

    অবশ্য কিছু দিন আগেও তাদেরকে একসঙ্গে দেখা গিয়েছিল হিমাচলের একটি মন্দিরে। ধারণা করা হয়, বিশেষ কোনো উদ্দেশ্যে পূজা দিতে গিয়েছিলেন তারা। তখন রাজের হাত ধরেই মন্দির থেকে বের হতে দেখা যায় শিল্পাকে।

    উল্লেখ্য, গত ১৯ জুলাই পর্ন বানানো এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। ‘হটশটস’ ও ‘বলিফেম’ নামের দুটি অ্যাপ তৈরি করে সেগুলোতে পর্নভিডিও প্রচার করতেন তিনি। কেবল তিনি নন, তার সঙ্গে যুক্ত প্রায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। গত ২১ সেপ্টেম্বর তিনি কারাগার থেকে জামিনে মুক্ত হন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ