ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
  • পাকিস্তানের বিধায়ককে ঘিরে পর্ন ভিডিওর আলোচনা

    পাকিস্তানের বিধায়ককে ঘিরে পর্ন ভিডিওর আলোচনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি পাকিস্তানি বিধায়ক সানিয়া আশিক জুবিন নতুন করে আলচনায় এসেছেন। ২০১৮ সাল থেকে পাকিস্তানের রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। সাইবার অপরাধের শিকার তিনি।

    সানিয়ার ছবি এবং অশ্লীল ভিডিও বানিয়ে তা নেটমাধ্যমে ভাইরাল করে দেওয়ার অভিযোগ উঠেছে। তারপরই নতুন করে খবরের শিরোনামে উঠে এসেছে তার নাম।

    এ ঘটনা সামনে আসার পর পুলিশের কাছে দোষীদের গ্রেপ্তারের দাবিতে অভিযোগও করেছেন সানিয়া। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। তবে গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেনি দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। লাহোর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

    ভাইরাল ভিডিওতে সানিয়ার সঙ্গে পর্নোগ্রাফিতে গ্রেপ্তারকৃত ওই ব্যক্তিকে দেখা গিয়েছিল। ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয় পাকিস্তান জুড়ে। সানিয়াকে নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়। এ বিষয়ে সানিয়া দাবি করেন, ভিডিওর ওই নারী তিনি নন। তার মতো দেখতে অন্য কেউ।

    পাকিস্তানে এই বিধায়কের দাবি সত্যি নাকি ভিডিও সত্যি, তা নিয়ে পাকিস্তানে চলছে তুমুল আলোচনা। কিন্তু সে সবের ঊর্ধ্বে মহিলার রূপ নিয়েও মেতে উঠেছে নেটমাধ্যম।

    সানিয়ার জন্ম লাহোরে। সেখানেই বেড়ে ওঠা তার। ছোট থেকেই মেধাবি ছিলেন তিনি। পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসি নিয়ে পড়াশোনা করেছেন।

    পড়াশোনার পাশাপাশি রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তবে প্রথমবার রাজনীতিতে পা রাখেন ২০১৮ সালে। সে বছর পাকিস্তানের সাধারণ নির্বাচনে পাকিস্তান মুসলিম লীগের প্রার্থী হয়ে লড়েছিলেন এবং জয়ী হয়েছিলেন।

    মাত্র ২৫ বছর বয়সে পাঞ্জাব বিধানসভার কনিষ্ঠতম সদস্য হয়েও সেবার শিরোনামে উঠে এসেছিলেন সানিয়া। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নেওয়াজের ঘনিষ্ঠ তিনি।

    আর সানিয়ার সবচেয়ে কাছের মানুষ কে? তার বাবা। ২০১৯ সালে বাবার মৃত্যুতে সবচেয়ে বেশি আঘাত পেয়েছিলেন তিনি। এখনও নিজের ইনস্টাগ্রামে বাবার সঙ্গে কাটানো মুহূর্তগুলো অনুগামীদের সঙ্গে ভাগ করেন তিনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ