ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন সালমান

     বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন সালমান
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউডের ভাইজান সালমান খানের বাবা সেলিম খান প্রখ্যাত চিত্রনাট্যকার। ব্যক্তিজীবনে দুটি বিয়ে করেছেন তিনি। সালমান খান নিজের মা সালমাকে যেমন খুব পছন্দ করেন, ভালোবাসেন, তেমনি পছন্দ করেন ও ভালোবাসেন বাবার দ্বিতীয় স্ত্রী হেলনকেও। সময় পেলে দুই মায়ের সঙ্গেই সময় কাটান। ছেলের ব্যবহারে মুগ্ধ দুই মা।

    তিন দশক আগে ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন সালমান খান। তিনি বলেছিলেন, ‘বাবা যখন দ্বিতীয় বিয়ে করেন, তখন আমার বয়স মাত্র ১০। আমি দেখতাম বাবার অপেক্ষায় বসে রয়েছেন মা। মায়ের এ অবস্থা কিছুতেই মেনে নিতে পারিনি। আমি প্রথম থেকেই মা ঘনিষ্ঠ। আমরা একসঙ্গেই থাকতাম। আমার জীবনের সবচেয়ে বড় উপহার মা। তাই বাবা যখন দ্বিতীয় বিয়ে করেন, তখন মাকে আমি অখুশি দেখতে পারতাম না।’

     

    সেই সাক্ষাৎকারে ভাইজান আরও বলেছিলেন, ‘বাবা একদিন আমাদের বুঝিয়েছিলেন তিনি এখনও আমাদের ভালোবাসেন। তারপর থেকে মা বিষয়টি মেনে নিতে শুরু করেন। তখন আমার ১০ বছর বয়স, তাই প্রথম প্রথম হেলেন আন্টিকে মেনে নিতে অসুবিধা হয়েছিল। কিন্তু এখন উনি আমাদের পরিবারের সদস্য। বিপদের সময় বিশ্বস্ত বন্ধু। আমরা এখন একটাই পরিবার। প্রয়োজনে প্রত্যেকে প্রত্যেকের জন্য ছুটে যাই।’

    ১৯৬৪ সালের ১৮ নভেম্বর সুশীলা চরককে বিয়ে করেন সেলিম খান। সালমা নামে তিনি বেশ পরিচিত। সেলিম খান ও সালমা দম্পতির চার সন্তান- আরবাজ খান, সালমান খান, সোহেল খান ও আলভিরা খান। ১৯৮১ সালে সেলিম খান চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী হেলেনকে বিয়ে করেন। এই দম্পতি একটি মেয়েকে দত্তক নিয়েছেন। তার নাম অর্পিতা।

    সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ