ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • স্বামীকে ছাড়া প্রথমবার বিয়েবার্ষিকী রানি এলিজাবেথের

    স্বামীকে ছাড়া প্রথমবার বিয়েবার্ষিকী রানি এলিজাবেথের
    স্বামীকে ছাড়া প্রথমবার বিয়েবার্ষিকী রানি এলিজাবেথের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাত দশকের দাম্পত্য জীবন শেষে এবারই প্রথম স্বামীকে ছাড়া বিয়েবার্ষিকী পালন করলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ।

    রানি এলিজাবেথের সঙ্গে ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের বিয়ে হয় ১৯৪৭ সালের ২০ নভেম্বর। খবর সৌদি গেজেটের।

    গত শনিবার ছিল তাদের ৭৪তম বিয়েবার্ষিকী। তবে এবার রাজপ্রসাদে রানির বিয়েবার্ষিকীতে ছিল না কোনো আনন্দ আয়োজন। তার পরিবর্তে রোববার বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়।

    উল্লেখ্য, এ বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হয়ে ৯৯ বছর বয়সে মারা যান প্রিন্স ফিলিপ।

    ১৯৫২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটিশ সিংহাসনে আরোহণের পর ২০১৭ সালের আগস্টে অবসর নেওয়ার আগ পর্যন্ত নৌবাহিনীর সাবেক কর্মকর্তা প্রিন্স ফিলিপ ২২ হাজার ২১৯টি সরকারি কর্মসূচিতে অংশ নেন।

    রয়্যাল মেরিনসহ ৭৮০টির বেশি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক, প্রেসিডেন্ট অথবা সদস্য প্রিন্স ফিলিপ ৬৩৭ বার বিদেশ সফর করেছেন এবং প্রায় সাড়ে পাঁচ হাজার বক্তব্য দিয়েছেন।

    ১৯২১ সালে জন্মগ্রহণ করেন প্রিন্স ফিলিপ। ১৯৪৭ সালে রাজকন্যা দ্বিতীয় এলিজাবেথকে বিয়ে করেছিলেন প্রিন্স ফিলিপ। রানি এলিজাবেথ ও প্রিন্স ফিলিপের ঘরে চার সন্তানসহ আট নাতি-নাতনি রয়েছেন। রানি এলিজাবেথের বয়স এখন ৯৫ বছর।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ