ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
  • ভূমধ্যসাগরে নৌকাডুবে ৭৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

    ভূমধ্যসাগরে নৌকাডুবে ৭৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লিবিয়া উপকূল থেকে ইতালির উদ্দেশে যাত্রাকরা নৌকা-ডুবে ৭৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এছাড়াও জীবিত উদ্ধার করা হয়েছে আরও ১৫ জনকে। শনিবার (২০ নভেম্বর) এক বিবৃতিতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এমন তথ্য দিয়েছে। তবে মৃতদের মধ্যে বাংলাদেশি কেউ আছে কি না; সে তথ্য জানাতে পারেনি আইওএম। খবর লিবিয়া অবসারভার।

    এতে বলা হয়, গত সপ্তাহের শেষদিকে লিবীয় উপকূলে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে অনুপ্রবেশের সময় সাগরে নৌকা-ডুবে এই প্রাণহানি ঘটেছে। যাদের উদ্ধার করা হয়েছে, তাদেরকে লিবিয়ার জুওয়ারা বন্দরে নেওয়া হয়েছে। সাগরের মৎস্যজীবীরা তাদের উদ্ধার করেছেন।
    শনিবার ভূমধ্যসাগর থেকে কয়েক ডজন শিশুসহ ৪২০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। এক বিবৃতিতে দেশটির উপকূলরক্ষীরা বলছেন, সিসিলির দক্ষিণাঞ্চলের ছোট্ট দ্বীপ লাম্পাডুসায় মোটরবোটে ৭০ জনকে নিরাপদে আনা হয়েছে।

    এছাড়াও একটি ভিন্ন উপকূলরক্ষী জাহাজ এদিন সন্ধ্যায় সিসিলি উপকূল থেকে ১১৫ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরের একটি মাছ ধরার নৌকা থেকে ৩৫০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে। যাদের মধ্যে ৮০টি শিশু রয়েছে।

    এরইমধ্যে উত্তর আফ্রিকার বিভিন্ন দেশ—বিশেষ করে লিবিয়া ও তিউনিসিয়া উপকূল থেকে উন্নত জীবনের প্রত্যাশায় ইতালি ও ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাতে থেমে নেই অভিবাসনপ্রত্যাশীদের যাত্রা। এতে নৌকাডুবিতে সাগরে সলিল-সমাধি ঘটছে ইউরোপে অনুপ্রবেশচেষ্টাকারীদের।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ