ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • প্রস্তাব পেয়ে মনে হলো চেষ্টা করে দেখি: দীঘি

    প্রস্তাব পেয়ে মনে হলো চেষ্টা করে দেখি: দীঘি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     


    কিছু দিন আগেই দীঘি জানিয়েছেন, আপাতত সিনেমায় কাজ করবেন না। পরীক্ষার জন্য মাস দুয়েকের জন্য বিরতি নিয়েছেন। আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তার এইচএসসি পরীক্ষা। গত ১৫ নভেম্বর এ বছরের জন্য সর্বশেষ শুটিং করেন তিনি।

    সিনেমায় কাজ না করলেও এরই মধ্যে অন্য একটি কাজে যুক্ত হলেন দীঘি। ফ্যাশন মডেল হিসেবে র‍্যাম্পে হাঁটছেন তিনি। রোববার (২১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হচ্ছে এই ফ্যাশন শো।

    এর আগে কখনো র‍্যাম্প মডেলিং করেননি দীঘি। তাই উচ্ছ্বাস প্রকাশ করে গণমাধ্যমকে তরুণ এ অভিনেত্রী বলেন, ‘খুবই ভালো লাগছে। নতুন একটা অভিজ্ঞতা হবে। ভিন্নতার জন্যই কাজটি করছি। বাইরে এই ধরনের প্রোগ্রাম অনেক হলেও আমাদের দেশে তুলনামূলকভাবে একটু কম হয়। আগে এই ধরনের প্রস্তাব পেলে আগেই করা হতো। এবার যখন প্রস্তাবটা পেলাম, মনে হলো চেষ্টা করে দেখি।’

    প্রথমবার র‍্যাম্পে হাঁটা নিয়ে কিছুটা ভয় ও সংশয়ে ছিলেন দীঘি। তবে বাসায় অনুশীলনের মাধ্যমে নিজেকে প্রস্তুত করে নেন। এ বিষয়ে তার ভাষ্য, ‘আমি শুধু একটাই ভয় পাচ্ছিলাম, র‍্যাম্পে হাঁটা ব্যতিক্রম। মনে হচ্ছিল, সবাই এটা পারে না, আমি কি পারব! বেশ কয়েকবার বাসাতেই রিহার্সাল করেছি। পা ফেলার আলাদা ধরন আছে। সেগুলো শিখেছি। মোটামুটি আমার কাছে ভালোই লাগছে।’

    উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে সিনেমায় নাম লেখান দীঘি। পেয়েছিলেন জনপ্রিয়তাও। বড় হওয়ার পর ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হয় তার। সর্বশেষ তাকে দেখা গেছে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমায়। সম্প্রতি তিনি শেষ করেছেন ‘শ্রাবণ জ্যোৎস্না’ সিনেমার কাজ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ