ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব
  • ফেসবুকের নতুন সুবিধা ব্যবহারে মিলবে ৫০ হাজার ডলার

    ফেসবুকের নতুন সুবিধা ব্যবহারে মিলবে ৫০ হাজার ডলার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফেসবুকের ‘লাইভ অডিও রুমস’ ব্যবহারের জন্য কনটেন্ট নির্মাতাদের ৫০ হাজার ডলার পর্যন্ত দেবে মেটা। পাশাপাশি ইনস্টাগ্রামে ‘রিল’ (খুদে ভিডিও) তৈরির জন্যও নির্মাতাদের ৩৫ হাজার ডলার পর্যন্ত দেওয়া হবে।

    ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, সংগীতশিল্পী ও অন্যান্য কনটেন্ট নির্মাতাকে অডিও রুমস ব্যবহারের জন্য প্রতি সেশনে ১০ থেকে ৫০ হাজার ডলার পর্যন্ত দেওয়া হবে। সঙ্গে অতিথির জন্য অন্তত ১০ হাজার ডলারের ব্যবস্থাও থাকবে।

    সেই অর্থের বিনিময়ে ফেসবুকের কনটেন্ট নির্মাতাদের অন্তত ৩০ মিনিটের ৪ থেকে ৬টি অধিবেশন পরিচালনা করতে হবে।

    লাইভ অডিও রুমসের সঙ্গে কোনো অলাভজনক সংস্থাকে তহবিল গঠনের জন্য যুক্ত করার সুবিধাও আছে। শ্রোতা ও বক্তারা চাইলে সেখানে সরাসরি অর্থ দিতে পারেন। অডিও রুমসে ৫০ জন পর্যন্ত বক্তা যুক্ত করার সুযোগ পাবেন হোস্ট। তবে শ্রোতার পরিমাণের কোনো সীমা নেই।

    গত জুনে লাইভ অডিও রুমস ও পডকাস্ট সুবিধা দুটি চালু করে ফেসবুক। অডিও রুমস সুবিধার মাধ্যমে অনুসারীদের সঙ্গে সরাসরি কথোপকথন চালানো যায়।

    ফেসবুকের আগে এমন সুবিধা এনেছিল ‘ক্লাবহাউস’ নামের অ্যাপ। সেটি তুমুল জনপ্রিয় হওয়ায় ফেসবুকেও একই সুবিধা যুক্ত করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ