ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’
  • কলাপাড়ায় বৈদ্যুতিক ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু

    কলাপাড়ায় বৈদ্যুতিক ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় ধানক্ষেতে ইঁদুর মারার পাতা ফাঁদের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে বৃদ্ধ কৃষক আজিমউদ্দিন মুসল্লী (৮০) মারা গেছেন। উপজেলার চাকামইয়া ইউনিয়নের দক্ষিন শান্তিপুর গ্রামে রবিবার সকালে এ ঘটনা ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে।

    নিহতের আত্মীয় আলআমিন মুসুল্লী জানান, ইসলামপুর গ্রামের এক ব্যক্তি তার বাড়ি থেকে প্রায় ৪০০ গজ তার দিয়ে ধানক্ষেতের ইদুর মারার জন্য বিদ্যুত সংযোগ করে ফাঁদ পাতেন। নিহত কৃষক নৌকা নিয়ে ক্ষেতে ঘাস কাটতে গিয়ে ওই তারে স্পৃষ্ট হয়ে মারা যান।

    কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ আসাদুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ