ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • কলাপাড়ায় ধান কাটায় অংশ নেয় ৫০ যুবলীগ নেতাকর্মী

    কলাপাড়ায় ধান কাটায় অংশ নেয় ৫০ যুবলীগ নেতাকর্মী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় বিস্তীর্ন মাঠ জুড়েই এখন বোরো ধানের ক্ষেত। শ্রমিক সংকটের কারণে বিপাকে পড়েছেন কৃষকরা। ওইসব বিপদগ্রস্থ কৃষকের পাশে দাঁড়িয়েছে যুবলীগের নেতাকর্মীরা। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রখর রোদে উপজেলার মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামে আব্দুল আজিজের ১০ বিঘা জমির বোরো ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে যুবলীগের নেতাকর্মীরা। 

    মহিপুর থানা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান বুলেটের নেতৃত্বে যুবলীগ নেতা ইউপি সদস্য সিরাজুল ইসলাম,সুমন হাওলাদার,মনির হাওলাদার,সিদ্দিক মোল্লাসহ প্রায় ৫০ জন নেতাকর্মী বোরো ধান কাটায় অংশগ্রহণ করে।    

    কৃষক আব্দুল আজিজ বলেন, এ বছর  বোরো চাষের জন্য আবহাওয়া মোটেও অনুকূলে ছিল না। শুরু থেকে শেষ পর্যন্ত কোন বৃষ্টির দেখা মেলেলি। পুরো মৌসুম জুড়ে পুকুর,খাল আর বিলের পানির উপর নির্ভর করতে হয়েছে। এরপর ক্ষেতের ধান পেকে যায়। দেশে করোনার কারণে ক্ষেতের ধান কাটার জন্য শ্রমিক না পাওয়ায় তিনি দুশ্চিন্তায় পাড়েন। পরে রবিবার সকালে মহিপুর থানা যুবলীগের নেতাকর্মীরা আমার ক্ষেতের ধান কেটে বাড়ির উঠানে পৌঁছে দিয়েছেন।  


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ