ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
  • মেক্সিকোতে বাংলাদেশিসহ ৬০০ অভিবাসনপ্রত্যাশী আটক

     মেক্সিকোতে বাংলাদেশিসহ ৬০০ অভিবাসনপ্রত্যাশী আটক
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেক্সিকোর পূর্বাঞ্চলে বাংলাদেশসহ ৬০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে। এর মধ্যে ৪৫৫ জন পুরুষ এবং ১৪৫ জন নারী। শনিবার (২০ নভেম্বর) মেক্সিকো সরকারের জাতীয় অভিবাসন ইনস্টিটিউট (আইএনএম) এ তথ্য জানিয়েছে।

     

    আইএনএম জানিয়েছে, ভেরাক্রুজ প্রদেশে দুটি ট্রাক থেকে ১২ দেশের অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়। এসব অভিবাসনপ্রত্যাশী ট্রাকের পেছনে লুকিয়ে ছিলেন।

    আটককৃতদের মধ্যে গুয়াতেমালার ৪০১ জন, হন্ডুরাসের ৫৩ জন, ডোমিনিকান রিপাবলিকের ৪০ জন, বাংলাদেশের ৩৭ জন, নিকারাগুয়ার ২৭ জন, এল সালভাদরের ১৮ জন, কিউবার ৮ জন, ঘানার ৬ জন, ভেনেজুয়েলার ৪ জন, ইকুয়েডরের ৪ জন, ভারতের একজন এবং ক্যামেরুনের একজন রয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ