ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’
  • কলাপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

    কলাপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় পৃথকভাবে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের আবু বক্কর শিকদাররে মাত্র ১১ মাস বয়সী কন্যা সন্তান সাদিকুর নাহার অসাবধানতার কারণে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। প্রায় ঘন্টা খানেক পর পরিবারের লোকজন পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

    একই দিন বিকেল পাঁচটায় উপজেলার মহিপুর ইউনিয়নের নিজশিববাড়িয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে মরিয়ম নামের ছয় বছরের কন্যা শিশুর মৃত্যু হয়েছে। তাকেও কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

    মৃত মিতু মরিয়ম উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের আবু জাফরের কন্যা। তার নানা বাড়ি বেড়াতে গিয়ে এ দুর্ঘটনার ঘটেছে বলে জানা গেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ