ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ভারতে বন্যায় ১৭ জনের মৃত্যু, শতাধিক নিখোঁজ

    ভারতে বন্যায় ১৭ জনের মৃত্যু, শতাধিক নিখোঁজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রবল বর্ষণে ভারতের অন্ধ্রপ্রদেশের রায়লসীমা অঞ্চলে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ। রাজ্য প্রশাসন সূত্রে খবর, শুধু কাদাপা জেলাতেই মৃত্যু হয়েছে ৮ জনের। নিখোঁজ ১২ জন। বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট নিম্নচাপের জেরে শুক্রবার থেকে রাজ্যের রায়লসীমা অঞ্চলের তিন জেলা এবং একটি উপকূলীয় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর।ভারতের গণমাধ্যম  এ তথ্য জানায়।

    খবরে বলা হয়, মন্দিরের শহর তিরুপতিতে বন্যার কারণে বহু পুণ্যার্থী আটকে পড়েছেন। তিরুমালা পাহাড়ে মন্দিরের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। স্বর্ণমুখী নদীর পানি বেড়ে গেছে।


    প্রশাসন সূত্রে জানা গেছে, কাড়াপা জেলায় হড়পা বানে যাত্রিবোঝাই একটি সরকারি বাস ভেসে গিয়েছে। বেশিরভাগ যাত্রীকে উদ্ধার করা গেলেও ১২ জন ভেসে গেছে বলে জানা গিয়েছে। অন্য দিকে রাজমপেটের মণ্ডপল্লি, আকেপাড়ু এবং নন্দলুরুতে ৩০ জন ভেসে গেছেন বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়। তিরুপতি থেকে কাড়াপা যাওয়ার সড়ক এবং রেলপথ ক্ষতিগ্রস্ত হওয়ায় যানবাহন এবং ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

    জাতীয় ও রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা দল মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং উদ্ধার অভিযান পরিচালনা করতে। বন্যার কারণে সড়ক ও রেলপথের ব্যাপক ক্ষতি হয়েছে।

    সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রায়ালাসিমা অঞ্চলের চিতোর, কাদাপা, কুরনুল এবং অনন্তপুর জেলা।

    বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত বৃষ্টি থামছে না। চেয়ুরু নদীতে পানি উপচে পড়ছে। এদিকে ভারী বৃষ্টি ও বন্যার কারণে কাদাপা বিমানবন্দর ২৫ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

    বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন্মোহন রেড্ডির সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ