ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • নেতিবাচক ও বিষাক্ত মানুষ থেকে দূরে থাকি: শখ

    নেতিবাচক ও বিষাক্ত মানুষ থেকে দূরে থাকি: শখ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘদিনের আড়াল ভেঙে সামনে এসেছেন আনিকা কবির শখ। সম্প্রতি একটি রেডিও স্টেশনের লাইভে অংশ নিয়েছেন এ মডেল ও অভিনেত্রী। সেখানে নানা বিষয়ে নিয়ে কথা বলেছেন। শখ বলেন, ‌‘মানুষের জীবনে ভালো খারাপ দুইটাই থাকে। ভালো থাকতে আমি নেতিবাচক ও বিষাক্ত মানুষদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করি। আমি এসব নিতে চাই না। মন-মানসিকতা নষ্ট হতে পারে এমন কিছু আমি গ্রহণ করি না।’

    মডেল ও অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর ২০২০ সালের ১২ মে ব্যবসায়ী আতিকুর রহমান জনকে বিয়ে করেন শখ। তিনি জানান, ‘মানুষকে কখনও পুরোপুরি চেনা যায় না। কারণ তারা বহুরূপী হয়। মানুষের কখনও একটা রূপ থাকে না। তারপরও যারা সঠিক মানুষটিকে খুঁজে পায়, তারা ভাগ্যবান। অনেক ভিড়ের মাঝে সেই একজনকে খুঁজে পাওয়া কঠিন। তবে দিনশেষে সঠিক মানুষটা বের হয়ে আসে। খুঁজে নিতে হয় না, চলেই আসে।’

    শখ আরও বলেন, ‘জোর করে তো আসলে সম্পর্ক হয় না। একটা মানুষের সঙ্গে বোঝাপড়া না থাকলে তো জোর করে থাকা সম্ভব না। জোর করে খারাপভাবে সম্পর্ক রাখার চেয়ে সুন্দরভাবে ভেঙে যাওয়াই ভালো।’

    গত সেপ্টেম্বরে প্রথমবারের মতো মা হয়েছেন শখ। তিনি জানান, ‌‘মানুষের চাহিদা যত কম, যত অল্পতে মানুষ সন্তুষ্ট হতে পারে, তত সুখ বেশি। সুখের সংজ্ঞা এটাই।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ