ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • টিকা না নিলে শাস্তি: সেনাসদস্যদের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রে

    টিকা না নিলে শাস্তি: সেনাসদস্যদের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     


    বাধ্যতামূলক করা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর যেসব সদস্য করোনা টিকা না নেবেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক বাহিনী বিভাগের সচিব ক্রিস্টিনে ওরমাথ সম্প্রতি এক বিবৃতিতে এই সতর্কবার্তা দিয়েছেন।

    এসব শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে রয়েছে- পদত্যাগ ও উৎসবভাতা (বোনাস) স্থগিত করা, বিশেষ বাহিনীতে অন্তর্ভুক্তিতে স্থগিতাদেশ, মিলিটারি একাডেমিতে প্রবেশাধিকার স্থগিত করা এবং উচ্চশিক্ষার সুযোগ বাতিল করা।

    বিবৃতিতে ক্রিস্টেনে ওরমাথ বলেন, ‘সামরিক বাহিনীর যেসব সদস্য বাধ্যতামূলক করোনা টিকা নেওয়া থেকে নিজেদের বিরত রাখবেন, তাদের বিরুদ্ধে যেন সুনির্দিষ্ট শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়- সে বিষয়ে ইতোমধ্যে কমান্ডারদের নির্দেশ দেওয়া হয়েছে।’

    যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদর দফতর পেন্টাগনের ওয়েবসাইট ডিফেন্সওয়ানের তথ্য অনুযায়ী, দেশটির সামরিক বাহিনীর মিশনে দায়িত্বরত, রিজার্ভ ও রক্ষীবাহিনীর ৭২ শতাংশ সেনাসদস্য করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন, টিকার একটি ডোজ নিয়েছেন অন্তত ৭৭ শতাংশ সদস্য।

    কিন্তু এখনও করোনা টিকার একটি ডোজও নেননি দেশটির বিমানবাহিনীর প্রায় সাড়ে ৮ হাজার সদস্য। এছাড়া স্থল ও নৌবাহিনীর কয়েক হাজার সেনাসদস্য জানিয়েছেন, ধর্মীয় কারণে তারা টিকা নিতে চান না।

    সূত্র: আরটি


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ