ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন
  • চিকিৎসক খেলেন গোবর, ভিডিও ভাইরাল

    চিকিৎসক খেলেন গোবর, ভিডিও ভাইরাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্যামেরার সামনেই মুখে তুলে নিলেন গোবর। খেয়ে জানালেন এর গুণাগুণ। না, কোনো সাধারণ মানুষ নয়, একজন চিকিৎসক গোবর খেয়ে জানালেন,শরীর ও মন পবিত্র রাখে গোবর।

    হরিয়ানার কার্নালের বাসিন্দা মনোজ মিত্তল নামে ওই শিশু চিকিৎসকের ওই গোবর খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বলে বৃহস্পতিবার কয়েকটি ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

    ভাইরাল ভিডিওতে তাকে, গোবরের উপকারিতা নিয়ে কথা বলতে দেখা গেছে। তারপর কথা বলতে বলতে গোবর মুখে তুলে অনায়াসে খেতে দেখা গেছে তাকে।

    ভিডিওতে মনোজ জানিয়েছেন, গোবর শরীরে একবার প্রবেশ করলে শরীরকে শুদ্ধ করে তোলে।

     ‘ভাইরাল হরিয়ানা’ নামে এক টুইটার ইউজার ভিডিওটি শেয়ার করতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। অনেকেই ভিডিওটি নিয়ে ইতিবাচক ও নেতিবাচক নানা মন্তব্য করেছেন।

    এর আগে, গোবর করোনা সরিয়ে তোলে ভারতে এমন গুজব শোনা গিয়েছিল। তবে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ