ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • দুই বাহুতে দুই নায়িকা, সবচেয়ে ভাগ্যবান পুরুষ অঙ্কুশ!

    দুই বাহুতে দুই নায়িকা, সবচেয়ে ভাগ্যবান পুরুষ অঙ্কুশ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     


    টালিউডের প্রথম সারির নায়ক অঙ্কুশ হাজরা। বেশ কয়েকটি সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। ছোট পর্দায়ও তার সরব উপস্থিতি। বর্তমানে ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর সঞ্চালনার দায়িত্ব পালন করছেন।

    ব্যক্তিগত জীবনে অঙ্কুশের সঙ্গী ঐন্দ্রিলা সেন। তারা দীর্ঘদিন ধরেই প্রেম করেন। একসঙ্গে বসবাসও করেন এ যুগল। সে কথা কম-বেশি সকলের জানা। তাদের দু’জনের সঙ্গে আবার অভিনেত্রী পূজা ব্যানার্জির দারুণ সম্পর্ক। সেই সুবাদে পূজার বিয়েতে অংশ নিয়েছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।

    যদিও পূজার বিয়ে হয়েছিল করোনাজনিত লকডাউনের সময়। সে সময় কোনো আয়োজন করতে পারেননি। তাই সম্প্রতি নতুন আয়োজন সাজিয়েছেন অভিনেত্রী। সে আয়োজনে হাজির হয়েছিলেন টালিউডের লাভবার্ড।

    এক ফাঁকে ঐন্দ্রিলা ও পূজা দু’জনকে দুই বাহুতে নিয়ে ছবি তোলেন অঙ্কুশ। ছবিটি আবার সোশ্যাল অ্যাকাউন্টে শেয়ার করেছেন অভিনেতা। ক্যাপশনে লিখেছেন, ‘এই বছরের সবচেয়ে ভাগ্যবান পুরুষের পুরস্কারটি পেতে যাচ্ছি…’।

    ছবিতে অঙ্কুশকে দেখা গেছে জিনসের সঙ্গে কফি কালারের শার্টে। ঐন্দ্রিলা পরেছেন জলপাই রঙের শর্ট গাউন, আর পূজার পরনে গোলাপি রঙা স্লিভলেস গাউন। ছবিটিতে এ পর্যন্ত ১ লাখ ৩ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। মন্তব্যের সংখ্যা প্রায় দেড় হাজার।

    অঙ্কুশকে সর্বশেষ দেখা গেছে ‘এফআইআর’ সিনেমায়। কিছু দিন আগেই এটি মুক্তি পেয়েছে। এতে তিনি একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছিলেন। এরপর নতুন আরেকটি সিনেমার কাজ শুরু করেন। রাজা চন্দের পরিচালনায় সিনেমাটির শুটিং করতে গিয়ে আহত হন অভিনেতা। পায়ের চোট নিয়েই সম্প্রতি ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ