ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’
  • কলাপাড়ায় দুই শিক্ষকের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

    কলাপাড়ায় দুই শিক্ষকের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

    কলাপাড়ায় প্রাথমিকের প্রধান শিক্ষক গাজী হারুন অর রশিদ ও সহকারী শিক্ষক মো: জাকির হোসেন’র বিরুদ্ধে ফৌজদারী অপরাধ সংক্রান্ত প্রমানের বিলোপ সাধন, প্রতারনা, আত্মসাত ও হুমকীর অভিযোগ আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

    উপজেলার ধূলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামের মো: কামাল হোসেন’র নালিশী মামলা আমলে নিয়ে বৃহস্পতিবার বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত এ আদেশ প্রদান করেন।

    মামলা সূত্রে জানা যায়, ১০৫ নং বৌলতলি সৈয়দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী হারুন অর রশিদ প্রাথমিক শিক্ষা অফিস ম্যানেজ করে গোপনে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ গঠনের উদ্যোগ নেন। এতে সংক্ষুব্ধ ছাত্র অভিভাবক মো: কামাল হোসেন ১১ নভেম্বর কলাপাড়া সিনিয়র সহকারী জজ আদালতে ১৬৯৮/২১ নম্বর দেওয়ানী মামলা দায়ের করেন।

    বিজ্ঞ সহকারী জজ আদালত প্রধান শিক্ষক সহ ১০জনকে ৭দিনের মধ্যে কারন দর্শানোর নির্দেশ দেন। এতে আসামীরা সংশ্লিষ্ট বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্র মো: শাকিল’র নাম লিপিবদ্ধকৃত ভর্তি রেজিষ্ট্রার ও হাজিরা খাতা নষ্ট করে নতুন ভর্তি রেজিষ্ট্রার ও হাজিরা খাতা সৃষ্টি করে এবং শাকিল বিদ্যালয়ের ছাত্র নয় মর্মে আসামীরা কৌশলে শাকিলকে বিদ্যালয়ে নিয়ে প্রাথমিকের বই রেখে দেয়ার চেষ্টা করে। বাদী এতে সংক্ষুব্দ হয়ে আসামীদের কাছে বিষয়টি জানতে চাইলে আসামীরা তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী সহ খুন জখমের হুমকী দেয়।

    কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো: আনোয়ার হোসাইন আদালতের আদেশের সত্যতা স্বীকার করে বলেন, প্রধান শিক্ষক গাজী হারুন অর রশিদ জাল জালিয়াতি বাজ, প্রতারক, টাউট ও সন্ত্রাসী প্রকৃতির লোক। তার নামে একাধিক মামলা আছে।

     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ