ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • এবার রাজের জন্মদিনে কেক কাটলেন পরীমণি

    এবার রাজের জন্মদিনে কেক কাটলেন পরীমণি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

    ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির জন্মদিন গেছে গত মাসে। তখন কাছের মানুষদের নিয়ে রাজধানীর পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে কেক কেটেছিলেন তিনি। আবারও হাসি-খুশি মনে কেক কাটলেন নায়িকা। তবে এবার এক সহশিল্পীর জন্য।

    তার নাম শরিফুল রাজ। তরুণ প্রজন্মের সম্ভাবনাময় অভিনেতা তিনি। ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। এরপর ‘ন ডরাই’ সিনেমার সুবাদে পরিচিতি পেয়েছেন। আজ ১৮ নভেম্বর (বৃহস্পতিবার) রাজের জন্মদিন।

    বিশেষ এই দিনে রাজকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন তার বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তবে একটু বিশেষভাবে উদযাপন করলেন পরীমণি। রাজকে পাশে বসিয়ে কেক কেটেছেন তিনি।

    এ সময় পরীর পরনে ছিল লাল পেড়ে সাদা শাড়ি। হাতে লাল চুড়ি, খোঁপা করা চুল। কেকের ওপর চাকু চালানোর পর হাত নেড়ে নাচার ভঙ্গিমাও করেছেন নায়িকা। নিজের হাতে রাজকে কেকও খাইয়ে দেন তিনি। এছাড়া এক তোড়া ফুলও উপহার দিয়েছেন অভিনেতাকে।

    আনন্দঘন ওই মুহূর্তের ছবি ও ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন পরীমণি। ক্যাপশনে রাজকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন পিচ্চি’।

    উল্লেখ্য, পরীমণি ও শরিফুল রাজ জুটি বেঁধে সম্প্রতি একটি সিনেমায় কাজ করেছেন। এর নাম ‘গুনিন’। নির্মাণ করেছেন গিয়াসউদ্দিন সেলিম। সিনেমাটি অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

    প্রসঙ্গত, কিছু দিন আগে পরীমণি ও শরিফুল রাজ দুজনের জীবনেই বড় ধাক্কা এসেছিল। মাদক মামলায় গ্রেফতার হয়ে প্রায় এক মাস কারাগারে ছিলেন পরীমণি। জামিনে মুক্তি পেয়ে আবারও কাজে ফিরেছেন তিনি। অন্যদিকে গুলশানে একটি মারাত্মক গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন রাজ। দীর্ঘ দিন হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে তিনিও ক্যামেরার সামনে ফিরেছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ