ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ১৬৬ কিলোমিটার সড়কে ৭০ ঝুঁকিপূর্ণ বাঁক, পাঁচ বছরে প্রাণ গেল ২৪শ মানুষের এবার তালা দেওয়া হলো বরিশালের সিভিল সার্জনের কক্ষে ঝালকাঠিতে মলিনা রায় হত্যার মাস্টারমাইন্ড গ্রেপ্তার বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক
  • ফের একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড রাশিয়ায়

    ফের একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড রাশিয়ায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

     

    প্রাণঘাতী রোগ করোনায় এক দিনের মৃত্যুতে ফের রেকর্ড করেছে রাশিয়া। এক প্রতিবেদনে দেশটির ইংরেজি দৈনিক মস্কো টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার রাশিয়ায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৫১ জন করোনারোগীর।

    রাশিয়ার কেন্দ্রীয় স্বাস্থ্য সেবা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার করোনায় সর্বোচ্চ সংখ্যক দৈনিক মৃত্যু দেখেছে দেশটি। মহামারির শুরু থেকে এ পর্যন্ত একদিনে এত মৃত্যু রাশিয়ায় হয়নি এর আগে।

    গত কয়েক সপ্তাহ ধরে করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ছে রাশিয়ায়। বুধবার (১৭ নভেম্বর) সেখানে করোনায় মৃত্যু হয়েছিল ১ হাজার ২৪৭ জনের। বৃহস্পতিবারের আগ পর্যন্ত সেটি ছিল একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড।

    সরকারি তথ্য অনুযায়ী মহামারির শুরু থেকে এ পর্যন্ত রাশিয়ায় করোনায় মৃত্যু হয়েছে ২ লাখ ৬০ হাজার ৩৩৫ জনের; তবে মস্কো টাইমসের বিশ্লেষণ বলছে, রাশিয়ায় এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৭ লাখ ২৩ হাজার ৩৫০ জনের।

    চলতি নভেম্বর থেকে বিশ্বের দেশসমূহের মধ্যে করোনায় সর্বোচ্চ দৈনিক মৃত্যু ঘটছে রাশিয়া। আন্তর্জাতিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যদি এই ধারা অব্যাহত থাকে, সেক্ষেত্রে করোনায় মোট মৃত্যুতে শীর্ষে থাকা দেশ যুক্তরাষ্ট্রকে খুব দ্রুত পেছনে ফেলবে বিশ্বের বৃহত্তম এই দেশ।

    রাশিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের কর্মকর্তারা যদিও আশাবাদী যে, আগামী ২০২২ সালের মধ্যেই মহামারির বিপর্যয় থেকে বেরিয়ে আসতে সক্ষম হবে দেশটি, কিন্তু জনগণের মধ্যে টিকা নেওয়ার ব্যাপারে আগ্রহ কম থাকায় শুরু থেকেই রাশিয়ায় টিকাদান কর্মসূচি চলছে ধীরগতিতে।

    এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রপতির দফতর ক্রেমলিন স্বীকার করেছে, দ্রুত মহামারির দুর্যোগ শেষ হবে- এমন কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ