ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’
  • নাতিকে চড় মারায় বাবার হাত ভেঙ্গে দিল ছেলে

    নাতিকে চড় মারায় বাবার হাত ভেঙ্গে দিল ছেলে
    আহত মজিবর মোল্লা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দশমিনায় দুষ্টুমির জন্য নাতিকে চড় মারায় মো. মজিবর মোল্লাকে (৪০) পিটিয়ে হাত ভেঙে দিয়েছে তার সৎ ছেলে। আহত ওই পিতাকে স্বজনরা উদ্ধার করে দশমিনা হাসপাতালে ভর্তি করেছেন।

    বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চরহাদীতে এ ঘটনা ঘটে।

    আহত মজিবর মোল্লা গনমাধ্যমের কাছে অভিযোগ করে জানান, তার দ্বিতীয় স্ত্রীর সন্তান মো. খবির (কালু) তিনটি বিয়ে করেন। ঘটনার দিন তিনি কালুর ছেলে নাতি সিয়ামকে দুষ্টুমির জন্য চড় মারেন। পরে এতে ক্ষিপ্ত হয়ে তাকে বেদম পিটিয়ে বাম হাত ভেঙে দিয়েছে কালু।

    মজিবরের দাবি তাকে মারধর করতে খালেক ফকির নামে কালুর এক মামা তাকে সহযোগিতা করেছে।

    স্থানীয় ইউপি সদস্য বেল্লাল হোসেন জানান, নাতি সিয়ামকে দুষ্টুমির জন্য চড় মারেন মজিবর মোল্লা। পরে এতে ক্ষিপ্ত হয়ে তাকে বেদম পিটিয়ে তার বাম হাত ভেঙে দিয়েছে কালু।

    এ বিষয় বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত কালুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

    দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ