ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ১৬৬ কিলোমিটার সড়কে ৭০ ঝুঁকিপূর্ণ বাঁক, পাঁচ বছরে প্রাণ গেল ২৪শ মানুষের এবার তালা দেওয়া হলো বরিশালের সিভিল সার্জনের কক্ষে ঝালকাঠিতে মলিনা রায় হত্যার মাস্টারমাইন্ড গ্রেপ্তার বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক
  • আবারও হাসপাতালে ভর্তি আবদুল গাফফার চৌধুরী

    আবারও হাসপাতালে ভর্তি আবদুল গাফফার চৌধুরী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লন্ডন প্রবাসী বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক, আন্দোলনের স্মরণীয় গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' এর রচয়িতা আবদুল আবদুল গাফফার চৌধুরীকে আবার হাসাপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর অসুস্থতা নিয়ে তাঁকে গত ২৫ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

    পরে ২৯ সেপ্টেম্বর লন্ডন সময় বিকেলে বাড়িতে ফিরে আসেন তিনি। কিন্তু কয়েক দিন পরই নানা জটিলতা নিয়ে আবার হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। কিছুটা সুস্থ বোধ করায় গত কয়েকদিন আগে তাঁকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু বাড়িতে আসার দুইদিন পরই তাঁকে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। চিকিৎসকরা বলেছেন, তাঁকে বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হবে। গত ১৭ নভেম্বর বুধবার কালের কণ্ঠ’র সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি। জানালেন, সুস্থ হয়েই লিখতে শুরু করবেন। উল্লেখ্য হাসাপাতালের বিছানায় শুয়ে গত এক মাসে জীবনস্মৃতি লিখতে শুরু করেন তিনি। কিন্তু কাজটা এগিয়ে নিতে পারেননি। আবার অসুস্থ হয়ে হাসাপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে। আবদুল গাফফার চৌধুরী তাঁর সুস্থতার জন্য দেশের মানুষের দোয়া চেয়েছেন।  

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ